Sunday, June 7, 2026

গ্যালারিতে প্রেমিক, ইউএস ওপেন জিতে নতুন প্রেমে সিলমোহর দিলেন সাবালাঙ্কা!

Date:

Share post:

ইউএস ওপেনের( US Open) খেতাব জিতেছেন সাবালাঙ্কা( Aryna Sabalenka)। সেইসঙ্গে নতুন প্রেমের সূচনাও হল তাঁর জীবনে? বলা ভালো নতুন প্রেমকে মান্যতা দিলেন বেলারুশের তারকা!

ইউএস ওপেনের খেতাব জয়ের পর আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি সাবালাঙ্কা। কোর্টের মধ্যেই হাঁটু মুড়ে কেঁদে ফেলেন। এরপর এক ছুটে চলে গেলেন গ্যালারিতে। সেখানে তখন জয়ের আনন্দে মশগুল তাঁর কোচ এবং কোচিং স্টাফেরা। তাঁদের সঙ্গে জয় উদযাপন করলেন। দেখা গেল, আরও একটি চমকপ্রদ দৃশ্য।

মহিলাদের সিঙ্গলস ফাইনাল চলাকালীন মাঝে মাঝেই ক্যামেরায় ধরা পড়ছিলেন ফ্রানগুলিস। ব্রাজিলের নাগরিক ফ্রানগুলিস পেশায় ব্যবসায়ী। ফাইনাল চলাকালীন গ্যালারি থেকে সাবালাঙ্কাকে উৎসাহ দিয়ে যাচ্ছিলেন। খেলা শেষে দেখা গেল সাবালাঙ্কাও তাঁর কাছে ছুটে গেলেন।ম্যাচ জয়ের সোজা গ্যালারিতে যান। সেখানে তাঁর কোচ ও সাপোর্ট স্টাফের সঙ্গেই বসেছিলেন ফ্রানগুলিস। সকলকে জড়িয়ে ধরার পর শেষে ফ্রানগুলিসকে জড়িয়ে ধরেন সাবালেঙ্কা। এমনকি চর্চিত প্রেমিককে চুম্বনও করলেন সাবালেঙ্কা।

এই দৃশ্য টিভি ক্যামেরায় ধরা পড়তেই হইচই শুরু হয়েছে। তাহলে কি ইউএস ওপেন জিতে নিজের নতুন প্রেমকে মান্যতা দিলেন সাবালাঙ্কা? এর আগে সাবালাঙ্কার প্রেমিক ছিলেন কনস্টানটাইন কলসভ। তিনিও ক্রীড়াবিদ ছিলেন। আইস হকি খেলতেন। কিন্তু তাঁর মৃত্যু হয়। প্রেমিকের প্রয়াণে ভেঙে পড়েছিলেন বেলারুশের তারকা। কিন্তু জীবন থেমে থাকে না শোক কাটিয়ে টেনিস কোর্টে ছন্দে ফিরেছেন সাবালাঙ্কা। নতুন  প্রেম নিয়ে খোলাখুলি না বললেও সাংবাদিক সম্মেলনে এসে সাবালাঙ্কা অজানা কথা জানালেন ফ্রানগুলিসকে নিয়ে।

আরও পড়ুন: টানা দ্বিতীয় ইউএস ওপেন জয়, মার্কিন দর্শকদের পাল্টা দিলেন সাবালাঙ্কা

সাবালাঙ্কা বলেন, “ম্যাচের আগে ফ্রানগুলিসের সঙ্গে আমি বাজি ধরেছিলাম যদি খেতাব জিততে পারি তাহলে এই ট্রফির ট্যাটু আমি শরীরে করাব। আমি বাজি  জিতে গিয়েছি। এর আগে কঠিন পরিস্থিতি থেকে সাবালাঙ্কাকে বার করে আনতে সাহায্য করেছিলেন ফ্রানগুলিস।“

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...