Friday, March 27, 2026

সুনীল গঙ্গোপাধ্যায়ের ৯১তম জন্মদিনে ছোটদের পুজো-উপহার ভাষানগরের 

Date:

Share post:

বাংলা সাহিত্যের মহারথী, কবি-ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৯১তম জন্মদিন উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাঘরে আয়োজন করা হল বিশেষ অনুষ্ঠান। উদ্যোগ নিয়েছিল ভাষানগর পত্রিকা।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি সুরেশ ঋতুপর্ণ, সুনীলের সহধর্মিণী স্বাতী গঙ্গোপাধ্যায়, কবি সুবোধ সরকার-সহ বহু সাহিত্যিক ও শিল্পী উপস্থিত ছিলেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় সুনীলের দানশীলতা, দুঃখ-কষ্টকে জয় করার সংগ্রাম এবং লেখক হিসেবে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তুলে ধরেন ব্যক্তিগত নানা স্মৃতি ও মজার ঘটনা।

অনুষ্ঠানে গান ও কবিতা পরিবেশন করেন নবীন-প্রবীণ কবিরা। আবৃত্তি করেন ব্রততী বন্দ্যোপাধ্যায় ও সুতপা বন্দ্যোপাধ্যায়। শুধু সাহিত্যস্মরণেই নয়, সুনীলের জীবনের মানবিক দিককেও তুলে ধরল ভাষানগর। জানা গেল, পুজোর সময় নতুন জামাকাপড় নিয়ে বাংলার গ্রামে গ্রামে ছোটদের মধ্যে আনন্দ বিলিয়েছিলেন তিনি। সেই স্মৃতিকে মনে রেখে এদিন হাওড়ার আমতার ধাড়াপাড়া ও বন্দরপাড়ার শিশুদের হাতে নতুন পোশাক ও মিষ্টি তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানজুড়ে প্রেক্ষাগৃহ ভর্তি ছিল দর্শকে। সমাপ্তি মুহূর্তে সকলকে ধন্যবাদ জানান কবি সুবোধ সরকার।

আরও পড়ুন –

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...