Sunday, June 7, 2026

সুপার কাপ নিয়ে ক্লাবদের চিঠি, কী জানতে চাইল এআইএফএফ?

Date:

Share post:

আইএসএল (ISL) নিয়ে জট এখনও কাটেনি। সুপ্রিম কোর্টের ( Supreme Court) নির্দেশের পরেই আইএসএল নিয়ে উদ্যোগী হয়েছে এআইএফএফ (AIFF)।১১ সেপ্টেম্বরের মধ্যে আইএসএলের সব দলকে সুপার কাপে ( Super cup) অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিল ফেডারেশন।

ফেডারেশন চাইছে আইএসএলের প্রতিটি দলই সুপার কাপে অংশ নিক। ক্লাবগুলি অংশ নিক।  আসলে ক্লাব গুলির কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পরই সুপার কাপের সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে চাইছে ফেডারেশন।

শোনা গিয়েছিল, ভুবনেশ্বরে হতে পারে সুপার কাপ। কিন্তু এখনও এই বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। নির্দিষ্ট একটি স্থানে নাও হতে পারে টুর্নামেন্ট। বিভিন্ন পর্বে সুপার কাপ আয়োজন করতে চাইছে ফেডারেশন। সোমবারই এই বিষয়ে চিঠি পাঠিয়ে দিল ফেজারেশন।

এমনিতেই একমাস আগে, সমস্ত ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়ে দেন, এবার আইএসএল-এর আগেই সুপার কাপ অনুষ্ঠিত হবে।

সুপার কাপ কোথায় আয়োজিত হবে, তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, মোট ১৬টা দলকে নিয়ে চারটে জোনে ভাগ করে হবে। ঠিক হয়েছে, অংশগ্রহণকারী ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্বের প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে।

আরও পড়ুন: বয়স বাড়লেও গতি কমেনি, ফিটনেস রহস্য ফাঁস করলেন রোনাল্ডো নিজেই

মূলত মাস্টার রাইটস নিয়ে  ফেডারেশন এবং এআইএফএফ-র ( FSDL) মধ্যে জটিলতা চলছে। সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের পক্ষ থেকে দুই পক্ষকে একসঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা করতে। সেই মতোই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে ফেজারেশন। এবার আইএসএল ক্লাবগুলোর কাছে চিঠি দিয়ে তাঁদের সুপার কাপে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। জটিলতার কারণে চেন্নাইয়িন এফসি একাধিক ক্লাব তাদের কাজকর্ম স্থগিত রেখেছে।

 

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...