Sunday, June 28, 2026

নদীতে মাছ ধরলেন দেব, দিলেন পুজো! উত্তরবঙ্গে ‘রঘু ডাকাত’-এর জমজমাট প্রচার

Date:

Share post:

নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারে উত্তরবঙ্গে এসে রীতিমতো চমক দিলেন অভিনেতা তথা সাংসদ দেব। সোমবার সকালে তিনি প্রথমেই পৌঁছন সেভকের বিখ্যাত সেবকেশ্বরী কালী মন্দিরে। মায়ের আশীর্বাদ নিয়ে দেব বলেন, নতুন ছবি মুক্তির আগে মন্দিরে প্রার্থনা করা তাঁর দীর্ঘদিনের অভ্যাস।

মন্দির থেকে বেরিয়েই দেব চলে যান ডুয়ার্সের ঘিস নদীর বুকে। টি-শার্ট আর জিনস পরে সাধারণ মানুষের মতো নদীতে নেমে মাছ ধরতে দেখা যায় তাঁকে। দেবকে এক ঝলক দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। অনেকে মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। ভক্তদের দিকে হাত নেড়ে তাঁদের ভালবাসার জবাব দেন দেবও।

এরপর ওদলাবাড়ির তুড়িবাড়ি এলাকার এক রিসর্টে কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি। বিকেলে শিলিগুড়ি ফেরার পথে দেবের গাড়িকে ঘিরে ধরে ভক্তরা। চারপাশে ধ্বনিত হয় “দেব, দেব”। দেব বলেন, ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য তাঁকে ভীষণ টানে। এখানকার মানুষের ভালবাসা সত্যিই অভূতপূর্ব। প্রসঙ্গত, দুর্গাপূজোর আগেই মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’। তাই ছবির প্রচারের পাশাপাশি দেব হয়ে উঠলেন উত্তরবঙ্গের মানুষের আরও কাছের জন।

আরও পড়ুন – ভারত-পাক ম্যাচ পরিচালনার দায়িত্বে কে? আম্পায়ারের নাম শুনলে চমকে যাবেন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...