Friday, March 27, 2026

খেলার ছলে গুলি! ব্যারাকপুর পুলিশের হাতে গ্রেফতার আইনের পড়ুয়া-সহ তিন

Date:

Share post:

হাতে ছিল পিস্তল। খেলার ছলেই তা থেকে গুলি চালানো হল। একটি নয়, পরপর তিনটি। আর এই গুলির জেরেই চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বিটি রোডের (B T Road) উপর লাটবাগান এলাকায়। ব্যস্ত রাস্তার উপর গুলি চলার ঘটনা ঘটতেই দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার অভিযুক্ত তিন যুবক।

রবিবার রাতে ব্যারাকপুরে বিটি রোডের উপর লাটবাগান এলাকায় একটি গাড়ি থেকে পরপর তিন রাউন্ড গুলি চলার অভিযোগ আসে। স্থানীয় একটি হাসপাতালের রোগীরা প্রথম এই গুলির আওয়াজ পান। হাসপাতালের তরফ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়। দ্রুত পদক্ষেপ নেয় ব্যারাকপুর কমিশনারেটের (Barrackpur Police Commissionerate) পুলিশ। চিহ্নিত করা হয় অভিযুক্তদের গাড়িটিকে।

গাড়িটি সেই সময় ব্যারাকপুর থেকে টিটাগড়ের দিকে যাচ্ছিল। টিটাগড় থানার পুলিশ গাড়িটিকে দাঁড় করায়। সেখানেই গাড়ির ভিতর থেকে ৩ অভিযুক্ত – আরমান আনসারি, শাহাবাজ আনসারি ও বিশ্বজিৎ তেওয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় প্রাথমিকভাবে। জানা যায়, আইনের পড়ুয়া আরমান নিজের বন্দুক থেকে গুলি চালিয়েছিল খেলার ছলে।

আরও পড়ুন: মেট্রো বিভ্রাটের জের: গড়িয়া-টালিগঞ্জ রুটে অটো ভাড়া বাড়ল ৭ গুণ! নাজেহাল যাত্রীরা

পুলিশি তদন্তে উঠে আসে, ওই তিন যুবক রবিবার রাতে একটি পানশালায় মদ্যপানের পর বিটিরোড দিয়ে যাওয়ার সময় বিনা কারণেই গুলি চালিয়েছিল (firing)। পুলিশ বন্দুকটি আটক করেছে। সঙ্গে দু রাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত করা হয়েছে। পরে অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয়। অভিযুক্তরা খড়দহের বাসিন্দা। তাদের কাছে ওই বন্দুক ও গুলি কিভাবে এল তা তদন্ত করে দেখছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...