Sunday, June 28, 2026

ফের বিদেশযাত্রার অনুমতি হাই কোর্টের, এবার কোথায় চললেন কুণাল

Date:

Share post:

একবছরে তৃতীয়বার বিদেশ যাত্রার অনুমতি পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর আবেদনের ভিত্তিতে সোমবার লন্ডন (London) ও আয়ারল্যান্ড সফরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। কিছু সাংস্কৃতিক ও আনুষঙ্গিক কর্মসূচিতে সফরের জন্য অনুমতি চেয়েছিলেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty)। CH কোর্টে তাদের রিপোর্টে জানায় কুণাল সবসময়ই নিয়ম মেনে চলেন। এদিন কুণালকে আবার বিদেশ সফরের অনুমতি দেন বিচারপতি শুভ্রা ঘোষ।

সাংস্কৃতিক ও আনুষঙ্গিক কর্মসূচিতে অক্টোবরেই লন্ডন ও আয়ারল্যান্ডে যাওয়ার কথা কুণালের। সেই সংক্রান্ত অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁর আইনজীবী অয়ন। সিবিআই আদালতে একটি রিপোর্ট জমা দেয়। সেখানে বলা হয়, কুণাল ঘোষ সবসময়ই নিয়ম মেনে চলেন। সবদিক খতিয়ে দেখে বিচারপতি ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে বিদেশ সফরের অনুমতি দেন।

এর আগে এই বছরেই দুবার লন্ডন গিয়েছেন কুণাল (Kunal Ghosh)। একবার মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে। একবার সংবাদ প্রতিদিন আয়োজিত বঙ্গ সংস্কৃতির অনুষ্ঠানে। এবার সাংস্কৃতিক ও আনুষঙ্গিক কর্মসূচিতে রাজার দেশে যাবেন তিনি। আগের সফরগুলির মতো শর্ত একই থাকছে। কুণাল ৫ লক্ষ টাকার বন্ড জমা রাখেন কোর্টে। তিনি ফেরার পর সেটি আবার ফেরত পেয়ে যান।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...