Sunday, June 7, 2026

প্রয়াত ইংরাজি দৈনিকের সম্পাদক সংকর্ষণ ঠাকুর: শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী, দেশের একাধিক রাজনীতিকের

Date:

Share post:

সাংবাদিক তথা সম্পাদক সংকর্ষণ ঠাকুরের প্রয়াণে শোকপ্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে সোমবার তিনি প্রয়াত হন সোমবার সকালে। ৬৩ বছর বয়সে গুরগাঁওতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জাতীয় স্তরের লেখক, সাংবাদিক ও সম্পাদকের প্রয়াণে শোকবার্তায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার সম্পাদক সংকর্ষণ ঠাকুরের (Sankarshan Thakur) প্রয়াণে গভীর শোকাহত। তিনি একজন মেধাবী এবং বিশিষ্ট সাংবাদিক ছিলেন, সমসাময়িক রাজনৈতিক ইতিহাসের উপর তাঁর উল্লেখযোগ্য লেখা ছিল। তাঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমার গভীর সমবেদনা।

রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) শোক প্রকাশ করেন সাংবাদিক সংকর্ষণের প্রয়াণে। তিনি উল্লেখ করেন, সংকর্ষণ ছিল খুব কম সংখ্যক সাংবাদিকদের মধ্যে একজন যিনি জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে ঘুরে সঠিক সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব দিয়েছিলেন। কারো কথায় বিশ্বাস করে সাংবাদিকতা করেননি।

আরও পড়ুন: খেলার ছলে গুলি! ব্যারাকপুর পুলিশের হাতে গ্রেফতার আইনের পড়ুয়া-সহ তিন

কাশ্মীর ও বিহারের রাজনীতির উপর বিশেষ কাজ রয়েছে প্রয়াত সাংবাদিকের। তাঁর প্রয়াণে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া থেকে এডিটর্স গিল্ডের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor), মল্লিকার্জুন খাড়গেও (Mallikarjun Kharge) শোক বার্তা প্রকাশ করেন।

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...