Friday, March 27, 2026

হকিতে সাফল্যের ধারা অব্যাহত, বার্তা দিলেন গর্বিত মোদি

Date:

Share post:

ভারতীয় হকি দলের(Indian Hockey Team)সাফল্যের ধারা অব্যাহত। ঘরের মাঠে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে হকিতে এশিয়া (Asia Cup) সেরা হয়েছে ভারত, রবিবার রাতে রাজগীরে ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে পুরুষদের এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারতীয় দলেক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ভারতীয় দলের পারফরম্যান্সের উচ্ছসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।

ভারতের জয়ের পর মোদি (Narendra Modi) সমাজ মাধ্যমে লিখেছেন, বিহারের রাজগিরে অনুষ্ঠিত এশিয়া কাপ জয়ের জন্য আমাদের পুরুষ হকি (Mens’ Hockey) দলকে অভিনন্দন । এই জয় আরও বিশেষ কারণ তারা বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে ! এটি ভারতীয় হকি এবং ভারতীয় খেলাধুলার জন্য একটি গর্বের মুহূর্ত । আমাদের খেলোয়াড়রা আরও উচ্চতায় মেলে ধরুন এবং জাতির জন্য আরও গৌরব বয়ে আনুন!

গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয় হয়েছে ভারত। গ্রুপ পর্বে চিন, জাপান, কাজাখস্তানকে হারান ভারতীয় হকি দল। সুপার ফোরে এই দক্ষিণ কোরিয়ার কাছেই ২-২ গোলে আটকে গিয়েছিল। তবে ফাইনালে কার্যত প্রতিপক্ষকে উড়িয়ে দিল ভারত।

আরও পড়ুন: এশিয়া সেরা হকি বিশ্বকাপের টিকিট পেল ভারত

কোরিয়ানদের বিরুদ্ধে দাপটের সঙ্গেই এশিয়া কাপ জিতে নিল ভারত। বিগত কয়েক বছর ধরেই ভারতীয় হকির সাফল্যের ধারা অব্যাহত। এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার এশিয়া কাপ হকিতেও খেতাব জিতল ভারত। সেই সঙ্গে হকি বিশ্বকাপের টিকিট ও নিশ্চিত করলে ভারত। এর আগে দুই অলিম্পিক্স পদক জিতেছে ভারত। এবার হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ভারতীয় দলের।

ফাইনাল ম্যাচে জোড়া গোল করেন দিলপ্রীত সিংহ। অপর দু’টি গোল সুখজিৎ সিংহ এবং অমিত রোহিদাসের।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...