Saturday, March 28, 2026

ভোটার তালিকা সংশোধনীতে সর্বভারতীয় প্রস্তুতি! দিল্লি যাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক

Date:

Share post:

দেশজুড়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া শুরু করতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হবে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন। ওই বৈঠকে যোগ দিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল মঙ্গলবারই রওনা হচ্ছেন দিল্লির উদ্দেশে।

কমিশনের নির্দেশে ইতিমধ্যেই ইআরও, এইআরও এবং বুথ লেভেল অফিসার-সহ সমস্ত শূন্যপদ পূরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এখনও মাত্র ৩ থেকে ৪ শতাংশ বুথে বিএলও নিয়োগ বাকি রয়েছে। সোমবার তাঁর দফতর থেকে জেলার অতিরিক্ত জেলাশাসক, ইআরও এবং ওসি ইলেকশনের সঙ্গে ভিডিও কনফারেন্স করে দ্রুত নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, মালদহে বিএলও নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগের ভিত্তিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল মালদহ জেলার জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, পুজোর আগেই সংশোধনী প্রক্রিয়া মসৃণভাবে শুরু করার জন্য সর্বস্তরে প্রস্তুতি শুরু হবে।

আরও পড়ুন- তিস্তার ক্রমবদলানো গতিপথ-ভাঙনে বিপদ! সমীক্ষায় নামছে রাজ্য 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...