Friday, March 27, 2026

পুজোর আগে আবারও বৃষ্টি! তবে আপাতত দুদিনের স্বস্তি

Date:

Share post:

দূর্গা পূজোর বাকি হাতে গোনা কিছুদিন। বাঙালির মন এখন উড়ু উড়ু। সেইসঙ্গে প্রশ্ন, পুজোটা কেমন কাটবে? বৃষ্টি ভেজা প্যান্ডেল হপিং, নাকি রোদ ঝলমলে পুজোর আমেজ। প্রাথমিকভাবে আবহাওয়া দফতরের পূর্বাভাসে (forecast) পুজোর আগে আরেক দফা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোম-মঙ্গল উত্তর থেকে দক্ষিণে বৃষ্টিপাতে খুব একটা পর্যুদস্ত হওয়ার আভাস নেই।

সোমবার ও মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির পূর্বাভাস নেই (no rain forecast)। বঙ্গোপসাগরে আপাতত নেই নিম্নচাপের ভ্রুকুটি। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: প্রয়াত ইংরাজি দৈনিকের সম্পাদক সংকর্ষণ ঠাকুর: শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী, দেশের একাধিক রাজনীতিকের

উত্তরের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ারে সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কোচবিহার ও দুই দিনাজপুরে আকাশ পরিস্কার থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে উত্তরের জেলাগুলিতেও বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...