Sunday, June 28, 2026

প্রশাসনিক সভা থেকে দলীয় কর্মসূচি, আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পুজোর আগে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে তিনি কলকাতা থেকে রওনা দেবেন। উৎসবের প্রাক মুহূর্তে রাজ্যের প্রশাসনিক প্রধানের এই সফরকে ঘিরে আগ্রহ তুঙ্গে।আগামী ১০ সেপ্টেম্বর জলপাইগুড়িতে মমতার সরকারি জনসভা-সহ একাধিক কর্মসূচি রয়েছে বলে খবর। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ এবং ভুটান পাহাড় থেকে নেমে আসা জলের কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার লাগোয়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করতে পারেন তিনি।

প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে দলীয় নেতা কর্মীদের মধ্যে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা। সূত্রের খবর শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসতে পারেন মমতা। মুখ্যমন্ত্রী নতুন কোনও ঘোষণা করেন কিনা তা জানার জন্য মুখিয়ে রয়েছেন উত্তরবঙ্গের আমজনতাও।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...