Sunday, June 28, 2026

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, কী বলছে ম্যাজিক ফিগারের হিসেব

Date:

Share post:

মঙ্গলবার দেশে উপরাষ্ট্রপতি নির্বাচন (Vice President। এনডিএ জোটের প্রার্থী সিপি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan) এবং ইন্ডিয়ার (I.N.D.I.A) প্রার্থী বি সুদর্শন রেড্ডি (B Sudarsan Reddy) ৷ মোট দেবেন সরকার বিরোধী দুপক্ষের সাংসদরা। বিআরএস জানিয়ে দিয়েছে, তাঁদের চার সদস্য ভোট দানে বিরত থাকবেন ৷ ভোট প্রক্রিয়ায় অংশ নেবে না শিরোমণি আকালি দল  ও বিজেডিও। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট ৭৮১ জন সাংসদের ভোট দেওয়ার কথা। সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে রাধাকৃষ্ণন বা রেড্ডির ৩৮৬ জন সাংসদের সমর্থন প্রয়োজন।সরবজিত সিং খালসা ও অমৃত সিং এই দুজন ইন্ডিপেন্ডেন্ট সাংসদ উপরাষ্ট্রপতি ভোটদান থেকে নিজেদের বিরত রেখেছেন। এই ভোটে আনুষ্ঠানিকভাবে দলীয় হুইপ জারি করা হয় না। তবে ‘মৌখিক’ নির্দেশনা থাকে।তামিলনাড়ু বনাম অন্ধ্র প্রদেশের দুই প্রার্থীর লড়াইয়ে ক্রস ভোটিং হয় কিনা সেদিকে নজর থাকবে।

উপরাষ্ট্রপতি নির্বাচনে বিচারপতি বি সুদর্শন রেড্ডির পোলিং এজেন্ট হিসেবে থাকছেন সৈয়দ নাসির হুসেন, মানিকম ঠাকুর এবং শতাব্দী রায়। আজ সন্ধ্যা ৬ টা থেকে ভোট গণনা শুরু হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...