Sunday, June 28, 2026

পাক অধিনায়কের সঙ্গে দূরত্ব বজায় রাখলেন, বিতর্ক এড়াতে পারলেন না সূর্য

Date:

Share post:

এশিয়া কাপে (Asia Cup) ফোকাসে ভারত-পাকিস্তান (IND vs PAK)। মঙ্গলবার প্রথা মাফিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হলেন সব দলের অধিনায়করা। সাংবাদিক সম্মেলনে বিতর্কে জড়ালেন সূর্যকুমার যাদব ( Surya Kumar Yadav)। পাক মন্ত্রী তথা এসিসি (ACC) চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে হাত মিলিয়ে বিতর্কে জড়িয়েছেন সূর্য।

 

নাকভি শুধু পাক ক্রিকেট বোর্ডের কর্তা নন, একইসঙ্গে সেই দেশের মন্ত্রীও।  পহেলগাঁও কাণ্ডের পর থেকে দুই দেশের মধ্যে সৌজন্য  অনেকটাই উধাও হয়ে গিয়েছে। ফলে এই পরিস্থিতিতে নাকভির সঙ্গে সূর্য়ের করমর্দন নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে।

 

বুধবার এশিয়া কাপে অভিযান শুরু করছে  ভারত। টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ সংযুক্ত আরব আমীরশাহী।  আগামী ১৪ সেপ্টেম্বর ভারত পাকিস্তানের মেগা  ম্যাচ। সব নজর রয়েছে এই মেগা ম্যাচের দিকেই।  পহেলগাঁও কাণ্ডের পর থেকে এই দুই দেশ এখনও ক্রিকেট মাঠে মুখোমুখি হয়নি।  বিশেষ করে অপারেশন সিন্দুরের পর এই ম্যাচের উত্তেজনা এবং উন্মাদনার পারদ বৃদ্ধি পেয়েছে।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাক দলনেতা আঘা সলমনও মেনে নিয়েছেন খেলার মাঠে আগ্রাসন থাকবেই।খুব তাৎপর্যপূর্ণভাবে, এদিন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার মাঝে বসতে দেখা গেল আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে। এখানেই শেষ নয়। প্রেস কনফারেন্সে আরও বেশ কিছু দৃশ্য কার্যত নজর কেড়েছে।

 

সাংবাদিক সম্মেলনে পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ উঠতেই সূর্য বলেন, “মাঠে নামলে আগ্রাসন তো থাকবেই। আগ্রাসন ছাড়া খেলাধুলো হয় না। কোনও ক্রিকেটারকে আলাদা করে কিছু বলার দরকার পড়ে না, কারণ প্রত্যেকে আলাদা মানুষ। প্রত্যেকেই জানে কীভাবে নিজের সেরাটা বের করে আনতে হয়।”

আরও পড়ুন:সাম্বা ঝলক দেখালেন রবসন, প্রস্তুতি ম্যাচে কেমন খেলল মোহনবাগান?

প্রায় একই সুরে  শোনা গেল পাক অধিনায়কের গলায়। তিনি বলেন, “মাঠে কেউ আগ্রাসী হতে চাইলে হতেই পারে। বিশেষত ফাস্ট বোলারদের আগ্রাসন খুবই প্রয়োজন। আমার তরফ থেকে আমি কাউকে আগ্রাসী হতে নিষেধ করব না।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...