Saturday, April 11, 2026

কলকাতায় পৌঁছল চিনের ৪৮টি মেট্রো কোচ

Date:

Share post:

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর (এসএমপি, কলকাতা) চীনের ডালিয়ান লোকোমোটিভ অ্যান্ড রোলিং স্টক কোম্পানির তৈরি ৪৮টি মেট্রো কোচ সফলভাবে জাহাজ থেকে নামিয়ে পূর্ব রেলের হাতে তুলে দিল। স্প্রিং মোটা, গ্যালাক্সি গ্লোরি ও স্প্রিং শাইন নামের তিনটি জাহাজে এই কোচগুলি আসে। বন্দরে নামানোর পরই সেগুলি সরাসরি রেল লাইনে স্থাপন করা হয়েছে, যাতে লোকোমোটিভ ইঞ্জিনের সাহায্যে সহজে টানা যায়।

চলতি অর্থবর্ষে এই নিয়ে তৃতীয়বার বন্দরে মেট্রো কোচ নামানো হল। এসএমপি কলকাতার তরফে জানানো হয়েছে, বন্দরের আধুনিক ডক সিস্টেম ব্যবহারের ফলেই এত বড় আকারের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এই উপলক্ষে এসএমপি কলকাতার চেয়ারম্যান রথেন্দ্র রমন বলেন, মেট্রো কোচ নামানো কেবলমাত্র একটি নিয়মিত কাজ নয়, এটি নতুন ভারতের স্বপ্ন ও সংকল্পের প্রতিফলন। কলকাতা মেট্রো এই শহরের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। আজকের সাফল্য বন্দরের কর্মী ও অংশীদারদের নিষ্ঠার ফল। আমরা সামুদ্রিক বাণিজ্যে আরও সমৃদ্ধি আনার পাশাপাশি আধুনিক পরিকাঠামোর মাধ্যমে উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। পূর্ব রেলের জন্য এই নতুন কোচ আসায় শহরের মেট্রো পরিষেবায় গতি ও পরিধি বাড়বে বলে আশা প্রকাশ করেছে রেল সূত্র।

আরও পড়ুন – নেপালে জীবন্ত পুড়িয়ে খুনের ঘটনার তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর, দিলেন শান্তির বার্তা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলার পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...