Sunday, June 14, 2026

রবীন্দ্রনাথকে অসম্মান! সরব তৃণমূল, বিজেপিকে ধিক্কার কুণাল-সুদীপের

Date:

Share post:

বাংলার আত্মা, বাংলার গর্ব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর তাঁর প্রতিকৃতিই পড়ে রইল বিজেপি নেতা তথা দেশের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পায়ের কাছে! বাঙালির সংস্কৃতি ও আবেগকে চরম অপমান করার এ এক জ্বলন্ত প্রমাণ বিজেপির। বিজেপিকে ধিক্কার জানিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল। এক্স হ্যান্ডেলে বিজেপির এই কর্মকাণ্ডের ছবি পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও তৃণমূল মুখপাত্র তথা ছাত্রনেতা সুদীপ রাহা। যদিও ভাইরাল হওয়া এই ছবির সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা এক্স হ্যান্ডেলে লেখেন, বাঙালির আবেগ রবীন্দ্রনাথ ঠাকুরকে আবারও অসম্মান করল বিজেপি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতির পায়ের কাছে! ইনি নাকি দেশের শিক্ষা প্রতিমন্ত্রী! বাংলা ও বাংলার মনীষীদের সম্পর্কে বিজেপির মানসিকতা আবারও স্পষ্ট হল। বাঙালি বিরোধী বিজেপিকে ধিক্কার! যিনি নিজে দেশের শিক্ষা প্রতিমন্ত্রী, তাঁর চোখের সামনে গুরুদেবের প্রতিকৃতি অপমানিত হলো। অথচ তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন! বাংলার মানুষ এই নীরবতাকে ক্ষমা করবে না। তৃণমূলের অভিযোগ, বিজেপির এই ‘অপমানের রাজনীতি’ বাংলার মানুষ বারবার দেখেছে। কখনও বাঙালির ভাষা নিয়ে কটাক্ষ, কখনও বাংলার মনীষীদের হেয়। এবার বিশ্বকবির অসম্মান। রবীন্দ্রনাথের অপমান মানে বাংলার অপমান। অভিযোগের মুখে বিজেপির তরফে এখনও কোনও সাফাই আসেনি। এখন প্রশ্ন একটাই ক্ষমা চাইবে তো বিজেপি?

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে দেশের বিপ্লবীদের শ্রদ্ধা জানাতে গিয়ে জাতির জনক গান্ধীজি থেকে নেতাজীকে চরম অপমানের নজির রেখেছিলেন নরেন্দ্র মোদি পরিচালিত কেন্দ্রের সরকার। তাঁরই এক মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas) শ্রদ্ধার প্রচার ছবিতে গান্ধীজি, নেতাজিকে নিচে রেখে সাভারকারকে (Vinayak Damodar Savarkar) রাখা হয়েছিল উপরে।

আরও পড়ুন- মোস্তাক হোসেনের জনপ্রিয়তার অকথিত রহস্য কী?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...