Monday, May 4, 2026

প্রমাণ দিতে না পারায় রণে ভঙ্গ, সময় চাওয়ার কৌশল আরজি করের মৃতার বাবা-মার 

Date:

Share post:

সাংবাদিকের সামনে অভিযোগ করলেন তাঁরা, অথচ আদালতে দাঁড়িয়ে নিজেদের কথা বলার মতো সাহস দেখাতে পারলেন না? নাকি বিজেপির শেখানো বুলি ভুলে যাওয়ার কারণে ভিডিও রেকর্ডিংসের ক্লিপিংস চেয়ে পাঠাতে হল আরজি কর হাসপাতালের (RG Kar Medical College and hospital case) ঘটনায় মৃত ডাক্তারের বাবা-মাকে? ধর্ষণ-খুনের তদন্তে সিবিআই ঘুষ খেয়েছে এবং রাজ্য সরকারের তরফে সেই টাকা নাকি তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) কেন্দ্রীয় এজেন্সির দফতরে নিয়ে গিয়ে সেটেলমেন্ট করেছেন বলে অভিযোগ তুলেছিলেন মৃতার মা-বাবা। পাল্টা তাঁদের বক্তব্যের প্রমাণ চেয়ে মানহানির মামলা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার ছিল শুনানির দিন, অথচ ব্যাক আউট করলেন তাঁরা। আসলে যে কোনও প্রমাণ নেই, পুরোটাই মিথ্যাচার সেটাই স্পষ্ট হয়ে গেল, আদালতের বাইরে দাঁড়িয়ে বললেন কুণাল (Kunal Ghosh)।

আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনা দুঃখজনক এবং নিন্দনীয়। প্রথম থেকেই দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে যাকে গ্রেফতার করেছে তাকেই দোষী বলে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। মৃতার পরিবারের তরফেই রাজ্যের প্রতি অনাস্থা প্রকাশ করে CBI তদন্তের দাবি করা হয়েছিল। অথচ সেই সিবিআই যখন কলকাতা পুলিশের তদন্তকেই মান্যতা দিয়েছে তখন কিছু মানুষের প্ররোচনায় চিকিৎসক তরুণীর বাবা-মা রাজ্য সরকারের দিকে আঙুল তুলে কেন্দ্রীয় দফতরে কুণাল ঘোষ ঘুষ দিয়ে সেটেলমেন্ট করেছেন বলে অভিযোগ করেন। পাল্টা অভিযোগের সত্যতা দাবি করে মানহানির মামলা করেন তৃণমূল নেতা। অথচ শুনানির দিন কোন তথ্য প্রমাণ না দিতে পেরে সময় নষ্ট করার কৌশল মৃতার পরিবারের আইনজীবীর। এদিন কুণাল (Kunal Ghosh)বলেন, ‘আরজি করের ডাক্তারি পড়ুয়ার বাবা মায়ের বিরুদ্ধে আমার মানহানির মামলায় প্রমাণ হয়ে গেছে যে ওনারা ব্যাক আউট করছেন। ওনাদের কাছে কোনও তথ্য প্রমাণ নেই। নিজেরা যে বক্তব্য রেখেছিলেন সেটা আদালতে উনি বলতে পারলেন না বা ওনার উকিল সেই তথ্য তুলে ধরতে পারলেন না। সময় নষ্ট করার জন্য নিজের বলা বক্তব্যের ভিডিও ক্লিপিং চেয়ে পাঠালেন তাঁরা। আমার আইনজীবী সবটাই উল্লেখ করেছেন। তার থেকেও বড় কথা উনি সাংবাদিকদের সামনে বলছেন সিবিআই ঘুষ খেয়েছে রাজ্য সরকার টাকা পাঠিয়েছে কুণাল ঘোষ সেটেলমেন্ট করেছে, অথচ শুনানির সময় সেই বক্তব্যের ভিডিও ক্লিপিং চেয়ে পাঠাতে হচ্ছে? আজকের শুনানিতে ওনাদের রক্ষণাত্মক ও সময় নষ্ট করার কৌশলে প্রমাণিত যা বলেছেন ডাহা মিথ্যা বলেছেন। আজ না হলে কাল ধরা পড়বে।’

 

Related articles

অপেক্ষা করুন, গণনা শেষ হোক: তৃণমূলের নেতা-কর্মীদের বার্তা অভিষেকের

একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ। সোমবার বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
9 জয়ী
বিজেপি
30 জয়ী
কংগ্রেস
0 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
0 জয়ী