Friday, May 22, 2026

হাওড়ার মিলে বেতন বন্ধ কেন? শমীককে ঘিরে বিক্ষোভ শ্রমিকদের 

Date:

Share post:

বৃহস্পতিবার সকাল সকাল শ্রমিক বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে (Shamik Bhattacharya)। হাওড়ার আরতি কটন মিলে দীর্ঘদিন ধরে কর্মীদের মাইনে দেওয়া হচ্ছে না। এবার পুজোর আগে প্রতিবাদে গর্জে উঠলেন শ্রমিকরা। এদিন হাওড়ার দাসনগরে শমীকের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়।নেতৃত্ব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। সকাল সকাল তুমুল উত্তেজনায় পরিস্থিতি তৈরি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ব্যাহত হয়েছে যান চলাচল। শ্রমিকদের প্রশ্নের উত্তর দিতে না পেরে বিজেপির রাজ্য সভাপতিকে তর্ক করতেও দেখা যায়। শেষ খবর পাওয়া অনুযায়ী এখনও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

 

Related articles

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...

দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী! খুনের হুমকি ঝাড়গ্রামের বিক্রেতাকে, মিলল নিরাপত্তা

ঝাড়গ্রামে বিধানসভা নির্বাচনে ঝালমুড়ি খেয়ে ভাইরাল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সেই ঝালমুড়ি দোকানদারকেই দেওয়া...

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...