Friday, June 12, 2026

আগামী শনিবার থেকে উইকেন্ডে নোয়াপাড়া – বিমানবন্দর রুটে মেট্রো!

Date:

Share post:

পুজোর শপিং কিংবা অন্য কোনও প্রয়োজনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর যেতে এবার উইকেন্ডেও মিলবে মেট্রো। উদ্বোধনের পর থেকে সোম- শুক্র পর্যন্ত এই রুটে (নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ) পরিষেবা সচল থাকলেও আগামী ১৩ সেপ্টেম্বর (শনিবার) থেকে সপ্তাহান্তেও চলবে মেট্রো।

কলকাতা মেট্রো রেল (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী শনিবার থেকে আপ ও ডাউনে ২২টি করে মোট ৪৪টি মেট্রো চলবে এই রুটে। শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৮টা ৩২ পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। রবিবার প্রথম মেট্রো রওনা দেবে সকাল ৮টা ৩৫ মিনিটে, এবং শেষ মেট্রো রাত ৮টা ২২ মিনিটে। পঁয়ত্রিশ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে বলে জানানো হয়েছে। যাত্রীদের একাংশ বলছেন, নতুন রুট চালু হওয়ার পর থেকে মেট্রো পুরোপুরি ‘বনগাঁ লোকালের সমান’ হয়ে দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে পুজোর ভিড়ের কথা মাথায় রেখে উইকেন্ডে মেট্রো চালানোর ঘোষণা করা একরকম কিন্তু তার বাস্তবায়ন কতটা যথাযথ হবে, সময়মতো পরিষেবা মিলবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...