Friday, June 12, 2026

সীমান্ত কি আদৌ সুরক্ষিত? নেপাল থেকে জেল ভেঙে ভারতে অনুপ্রবেশ, ধৃত অন্তত ৩০! 

Date:

Share post:

নেপালের (Nepal) ঘটনার পর সে দেশের জেল ভেঙে পালাচ্ছে আসামিরা। জেন জি বিক্ষোভে অশান্ত প্রতিবেশী রাষ্ট্র থেকে অন্তত ৭০০ জন কয়েদি পলাতক বলে খবর মিলেছে। প্রথম লক্ষ্য ভারতে অনুপ্রবেশ। ইতিমধ্যেই ৩০ জনকে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিহার সীমান্ত থেকে ১৩ জন এবং উত্তর প্রদেশ সীমান্ত থেকে ১৭ জন। বুধবার যে সংখ্যাটা ছিল পাঁচ, বৃহস্পতিবার সকাল হতে না হতেই তা তিরিশে পৌঁছে যাওয়ায় চিন্তা বাড়ছে। সীমান্তের নজরদারি নিয়ে আরও সতর্ক হতে হবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভের আগুন এখনও নেভেনি নেপালে। সে দেশ সেনার দখলে চলে গেলেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। বাড়ানো হয়েছে কারফিউয়ের মেয়াদ। অস্থির অবস্থার সুযোগ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের জেল ভেঙে কয়েদিরা বাইরে বেরিয়ে এসেছে। মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিনেই শতাধিক কিশোর আসামিরা সংশোধনাগার থেকে পালিয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। ইতিমধ্যে ৩০ জনকে আটক করা গেছে কিন্তু ঠিক কতজন অনুপ্রবেশ করেছে তা নিয়ে চিন্তা বাড়ছে গোয়েন্দা মহলের। এভাবেই যদি অনুপ্রবেশ ঘটতে থাকে তাহলে নিশ্চিন্তে বসে থাকার মতো সময় ভারতের হাতে নেই। এখন প্রশ্ন হচ্ছে বিদেশের এত আসামি যদি এদেশে প্রবেশ করে তাহলে তাঁদের আটকাতে বা ধরতে কী পদক্ষেপ করবে কেন্দ্রীয় সরকার তার স্পষ্ট কোনও রূপরেখা তৈরি হয়েছে কি? সেক্ষেত্রে সীমান্ত সুরক্ষাও প্রশ্নের মুখে।পড়শি নেপাল অগ্নিগর্ভ হয়ে উঠতেই সীমান্তে এসএসবি নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপ্রবেশের সংখ্যাটা এক লাফে অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা থাকছে, তাই নজরদারি করা না হলে ভারতের জন্য সেটা সুখকর হবে না।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...