Friday, June 12, 2026

বিধাননগর মহকুমা হাসপাতালে আগুন ঘিরে আতঙ্ক

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালের বহির্বিভাগের আগুন ঘিরে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। তবে, তার আগে হাসপাতালের কর্মীদের তৎপরতায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।

দমকলের এক আধিকারিক এদিনের ঘটনা প্রসঙ্গে জানান, শর্ট সার্কিট নয়, বাইরে থেকে পাতা বা এই জাতীয় কোনও সামগ্রী পড়ে বা প্রচন্ড পরিমান তাপ থেকে এই বিপত্তি ঘটেছে বলেই মনে করা হচ্ছে।

বিধাননগর মহকুমা হাসপাতালে আউটডোর বিল্ডিংয়ের বাইরে বসানো এসি মেশিন থেকে হঠাৎ করেই ধোঁয়া বেরোতে দেখে রীতিমত ভয় পেয়ে যায় রোগীরা ও আত্মীয় পরিজনরা। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আউটডোরে প্রাণভয়ে হুড়োহুড়ি পড়ে যায়।

আরও পড়ুন: গিরিশ পার্কে কলকাতা পুলিশের জালে ছয় পাচারকারী, উদ্ধার ৯ নাবালিকা

খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় দমকলের দুটো ইঞ্জিন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রথমেই আগুন নজরে আসায় বড়সড় কোনও বিপদ হয়নি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। তবে কীভাবে ওই এসি মেশিনে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়।

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...