Sunday, June 14, 2026

গিরিশ পার্কে কলকাতা পুলিশের জালে ছয় পাচারকারী, উদ্ধার ৯ নাবালিকা

Date:

Share post:

বড় সাফল্য কলকাতা পুলিশের (Kolkata Police)। গিরিশ পার্কের একটি বাড়ি থেকে উদ্ধার হল ৯ জন নাবালিকা-সহ মোট ১১ জন। এই ঘটনায় বটতলা থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে মোট ৬ জনকে। মূল সন্দেহভাজন ৪ পাচারকারী ও ওই বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে।

গোপন সূত্রে খবর পাওয়ার পর বুধবার রাতে গিরিশ পার্কের ওই বাড়িতে পৌঁছয় পুলিশ। তল্লাশি অভিযানে চাঞ্চল্যকর ঘটনার মুখোমুখি হয় পুলিশ। জায়গার অভাবে একসাথে রীতিমত কষ্ট করেই রাখা হয়েছে একাধিক নাবালিকাকে। তাঁদের সকলেরই বয়স ১২ থেকে ১৬-র মধ্যে। পুলিশের প্রশ্নের মুখে পড়ে কথার সামঞ্জস্য হারিয়ে ফেলেন অনেকেই। এমনকি অসংলগ্ন উত্তর দেন বাড়ির মালিকও। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের তরফে মনে করা হচ্ছে পাচারের উদ্দেশেই এই নাবালিকাদের শহরে আনা হয়েছিল। রাজ্যের বাইরে, বিশেষ করে উত্তর ভারত বা অন্য কোন রাজ্যে পাচারের ছক ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, এই প্রথম না আগেও এই চক্র বহুবার একই কায়দায় নাবালিকা পাচার করেছে।

এর আগে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে একইভাবে পাচার হওয়া তরুণীদের উদ্ধার করেছিল করে আরপিএফ। পাটনাগামী ট্রেন ও দূরপাল্লার বাস থেকে উদ্ধার হয়েছিল বহু নাবালিকা। গিরিশ পার্কের ঘটনার সাথে উত্তরবঙ্গের পাচার চক্রের কোনও যোগসূত্র আছে কিনা সেটাও তদন্ত সাপেক্ষ।

Related articles

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...