Friday, June 12, 2026

আসল পরীক্ষা এখনও বাকি, ভারতের পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণে সৌরাশিস-শিব শঙ্কর

Date:

Share post:

এশিয়া কাপের (Asia Cup) প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহিকে হেলায় হারিয়েছে ভারত। ব্যাটিং করতে নেমে মাত্র ২৭ বলেই জয় পেয়েছ টিম ইন্ডিয়া। কেমন খেলল ভারতীয় দল বিশ্লেষণ করলেন প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী ( Sourasish Lahiri) এবং শিব শঙ্কর পাল ( Shib sankar Pal)।

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আর অশ্বিন জানিয়েছিলেন এশিয়া কাপের মতো টুর্নামেন্টে ভারতীয় এ দল খেলানো উচিত। যদিও বাংলা দলের দুই প্রাক্তনী সৌরাশিস লাহিড়ী এবং শিব শঙ্কর পাল।

বিশ্ব বাংলা সংবাদকে ফোনে সৌরাশিস জানিয়েছেন, একটা ম্যাচ দেখে কখনই বিচার করা উচিত নয়, এখনই বিচার করার সময় আসেনি কারণ এখনও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাকি আছে। প্রথম ম্যাচের নিরিখে ভারত ভালো খেলেছে। তবে ভারতের এ দল পাঠানো উচিত ছিল কিনা সেটা নিয়ে কিছু বলব না।

প্রাক্তন ক্রিকেটার শিব শঙ্করের কথায়, ভারত সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। এশিয়া কাপ  হচ্ছে মহাদেশের সেরা টুর্নামেন্ট। ফলে ভারত সেরা দলই পাঠাবে এটাই স্বাভাবিক। বিশ্বকাপ এশিয়া কাপের মতো টুর্নামেন্টে খুব বেশি পরীক্ষা নীরীক্ষার সুযোগ থাকে না। তার মধ্যেও অনেক জুনিয়র ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। ভারতের আট জন ব্যাট করতে পারেন।  এটা ভারতের জন্য বড় সুবিধার।  স্পিন সহায়ক উইকেট হওয়ায় ভারত তিন স্পিনারকে খেলাচ্ছে।

আরও পড়ুন:সৌরভের সঙ্গে জোর টক্কর সঞ্জীব গোয়েঙ্কার দলের, ফলাফল ১-১

অশ্বিন অবশ্য জানিয়েছেন, এশিয়া কাপ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ নয়, এটি কেবল একটি প্রতিযোগিতা। এই টুর্নামেন্টটি বিশ্বকাপের জন্য কোনও বড় মাপকাঠি নয়। একইসঙ্গে তাঁর বক্তব্য, আয়োজকরা দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করতে পারে এবং টুর্নামেন্টটিকে প্রতিযোগিতামূলক করে তুলতে এটিকে আফ্রো-এশিয়া কাপ করতে পারে। এখন যেমন চলছে, তাতে ভারতের উচিত এ দল পাঠানো, যাতে বাকি দেশগুলি কিছুটা হলেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...