Sunday, March 22, 2026

পুজোর আগে স্বর্ণ সম্ভার শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের, থাকছে একগুচ্ছ অফার

Date:

Share post:

কয়েকদিন পরই দুর্গা পুজো। দেবীপক্ষের আগেই দারুন অফার নিয়ে এল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স(shyam sundar jewellers)।  শারদীয়া ‘স্বর্ণ সম্ভার ২০২৫’- যা চলবে ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

শারদীয়া ‘স্বর্ণ সম্ভার’ হল ত্রক জনপ্রিয় এবং বহু প্রতীক্ষিত গহনা প্রদর্শনী যা এবার ২৩ বছরে পা রাখতে চলেছে। এই  বিশেষ সংস্করণের নানা সংগ্রহের মধ্যে রয়েছে ডিজাইনার হাতে তৈরি সব গয়না, ঐতিহ্যবাহী এবং ট্রেন্ডি বিয়ের গহনা, সাশ্রয়ী মূল্যে হিরের গহনা, গ্রহরত্ন এবং মূল্যবান পাথরের জমকালো সংগ্রহ এবং গ্রাহকদের জন্য থাকছে অনেক আকর্ষণীয় অফার ও ড্র।

প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার।

সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে থাকছে ৪২৫ টাকা ছাড।

যেকোনো হিরের গয়নার মজুরিতে  থাকছে ৭৫% ছাড়।

গ্রহরত্ন-এর এমআরপিতে থাকছে ১৫% ছাড়।

মেগা ড্রয়ে থাকছে ৫টি স্কুটি*

এছাড়াও অন্যান্য যেসব সুবিধা আর পরিষেবা সারাবছর থাকে- যেমন পুরানো সোনার গয়না বদল করে নতুন গয়না নেওয়ার সুবিধা (যেকোনো হলমার্ক সোনার গয়নায় ১০০% ফেরত মূল্য) এবং সোনায় সোহাগা (গহনা কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম) এর মতো প্রকল্প ৷ সব মিলিয়ে, শারদোৎসবের প্রাক্কালে একটি বিশেষ উপহারের মোড়কে  এই ‘স্বর্ণ সম্ভার’ পেশ করা হচ্ছে – যা সংস্থার প্রতিশ্রুতির প্রতীক।

এই উপলক্ষে জনপ্রিয় এবং ঐতিহ্যশালী পূজো নলীন সরকার স্ট্রিট পূজো মন্ডপে নির্মীয়মান মা দুর্গা দেবীর সামনে একটি বিশেষ প্রেস প্রিভিউতে বিশেষ স্বর্ণ সম্ভার কালেকশন ‘শক্তিরূপেনী’ উন্মোচন করেন প্রখ্যাত চিত্রকর সনাতন দিন্দা ও সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা এবং রূপক সাহা।

এই বছরের নলিন সরকার স্ট্রিটের থিম হলো ‘রূপান্তর’, সনাতন দিন্দা,  এই কর্মকাণ্ডের কাণ্ডারী, । তিনি বলেন , “আমি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সোনার ‘শক্তিরূপেণী’ কালেকশনটি উন্মোচন করতে পেরে খুবই আনন্দিত, আমি শ্যাম সুন্দরের সাথে অনেকদিন ধরে জড়িত | শ্যাম সুন্দর এর গয়নার কালেকশনের শৈল্পিক ভাবনাগুলো আমায় ভীষণ ভাবে আকর্ষণ করে” ।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “আমাদের এই প্রাক পুজা উপস্থাপনা ‘স্বর্ণ সম্ভার’ এবার তেইশ বছরে পড়ল। গহনার নকশা এবং কারুকার্যের সূক্ষ্মতা, এক্সক্লুসিভ কালেকশন- এসব দিক দিয়ে বিচার করলে এবছর এটা আরও স্পেশাল। তাছাড়া আকর্ষণীয় সব অফার তো আছেই।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরও এক ডিরেক্টর রূপক সাহা বলেন, “আমরা এই তেইশতম বর্ষের ‘স্বর্ণ সম্ভার’ আমাদের ক্রেতা বন্ধুদের উৎসর্গ করছি। তাঁদের সমর্থন এবং উৎসাহ ছাড়া এতদূর এগোনো সম্ভব হত না। গহনার ডিজাইন নিয়ে তাঁদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা আমরা সব সময়ই চালিয়ে যাব। সেই সঙ্গে ন্যায্য মূল্যে সেরা জিনিসটি তুলে দিতেও আমরা বদ্ধপরিকর।”

শারদীয়া স্বর্ণসম্ভার ২০২৫’ চলবে ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ কলকাতায় (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত), এবং ত্রিপুরা (আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...