Sunday, March 22, 2026

ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য চালু ডিজিটাল বায়োমেট্রিক

Date:

Share post:

উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম মালদা শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য চালু হয়ে গেল ডিজিটাল বায়োমেট্রিক। মঙ্গলবার সরকারি উদ্যোগে এই ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয় পত্রের শুভ সূচনা হল ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে।

এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মালদা জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মন্ডল, ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর রায় প্রমুখ। এই প্রথম সরকারি উদ্যোগে বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয় পত্রের সূচনা হয়।

এই প্রসঙ্গে জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ আনন্দের সঙ্গে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলাপরিষদের ফিফটিন ফিনান্স থেকে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করে ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয় চালু করা হয়েছে।

আরও পড়ুন: গিরিশ পার্কে কলকাতা পুলিশের জালে ছয় পাচারকারী, উদ্ধার ৯ নাবালিকা

এই নিয়মের অন্তর্ভুক্ত হলে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছচ্ছে কিনা বা ছুটির পর সঠিক সময়ে বিদ্যালয় থেকে বাড়ির দিকে গেল কিনা সেই ব্যাপারে অভিভাবিকরা নিশ্চিত হতে পারবেন। সবমিলিয়ে রাজ্যের তরফে শিক্ষাক্ষেত্রে উন্নয়নে এমন এক পদক্ষেপে খুশি বিভিন্ন মহল।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...