Saturday, April 11, 2026

ক্ষুদিরাম থেকে উত্তম কুমার পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা, ক্ষুব্ধ যাত্রীরা

Date:

Share post:

আরও একবার প্রশ্নের মুখে কলকাতা মেট্রো। সপ্তাহের মাঝে ফের মেট্রো বিভ্রাট। বৃহস্পতিবার দুপুরে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই অংশে পরিষেবা ব্যাহত ছিল আর তার ফলেই যাত্রীদের ভোগান্তির শেষ নেই। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।

পরিস্থিতি সামাল দিতে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত আলাদা মেট্রো চালানোর প্রক্রিয়া শুরু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

এমতাবস্থায় যাত্রীদের অভিযোগ, হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অফিস টাইমে ভিড় সামলানো বেশ সমস্যা হয়েছে। অনেকেই বিকল্প পথে বাস বা অটো ধরতে বাধ্য হয়েছেন তবে সেখানেও ভিড় বেশি হয়ে যাওয়ার ফলে বেশ অসুবিধা হয়েছে। সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে।

আরও পড়ুন :বিধাননগর মহকুমা হাসপাতালে আগুন ঘিরে আতঙ্ক

বেশ কয়েকদিন ধরেই একাধিকবার মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ার ঘটনায় রীতিমত ক্ষুব্ধ যাত্রীরা। তাঁদের মতে, সময় যত গড়াচ্ছে পরিষেবার মানোন্নয়ন তো হচ্ছেই না উল্টে নিম্নমুখী হচ্ছে।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...