Saturday, April 11, 2026

ঝাড়গ্রামে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে জমজমাট শিক্ষক দিবস

Date:

Share post:

শিক্ষক দিবসে ঝাড়গ্রাম জেলায় মহাসমারোহ। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা আয়োজিত শিক্ষক দিবস ২০২৫ পালিত হলো জেলা প্রশাসনিক ভবনের ডিএম হলে। সমগ্র অনুষ্ঠানটি ভরে উঠেছিল আবেগ ও উৎসাহে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও বিধায়ক দুলাল মুর্মু, জেলা সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, বিধায়ক দেবনাথ হাঁসদা, প্রাক্তন মন্ত্রী চূড়ামনি মাহাতো, জেলা বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ সাধুখাঁ, জেলা সভাপতি ও জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু, সংগঠনের রাজ্য সহসভাপতি কার্তিক দে, রাজ্য সাধারণ সম্পাদক শান্তনু দে, ভাস্কর কুন্ডু এবং সম্পাদক উজ্জ্বল পাত্র।

অগণিত শিক্ষক-শিক্ষিকা এই অনুষ্ঠানে অংশ নেন। শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে অতিথিরা জানান, সমাজের উন্নয়ন ও নতুন প্রজন্ম গঠনে তাঁদের ভূমিকা অনন্য। জেলা নেতৃত্বের বক্তব্য, শিক্ষকরা শুধু শিক্ষা দেন না, সমাজ গঠনের ভিতও তৈরি করেন। অনুষ্ঠান ঘিরে ঝাড়গ্রামে তৈরি হয়েছিল উৎসবের আবহ।

আরও পড়ুন- বিতর্কিত মানচিত্র থেকে অযোধ্যা প্রসঙ্গ! ক্ষমতা হারানোর দায়ভার ভারতের ঘাড়ে চাপালেন ওলি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...