Friday, June 12, 2026

আজ টেট আন্দোলন অযৌক্তিক, শীঘ্রই শূন্যপদ ঘোষণা : ব্রাত্য

Date:

Share post:

আজকের টেট পরীক্ষার্থীদের বিধানসভা অভিযান ও আন্দোলন পুরোপুরি অর্থহীন ও অযৌক্তিক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনই অভিমত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (EM bratya basu)। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন খুব শীঘ্রই ২০২২-এর টেটের শূন্যপদের ঘোষণা করা হবে।

ব্রাত্য (EM bratya basu) বলেন, “এমন সময়ে এই আন্দোলন করা হচ্ছে, যেখানে ক-দিন আগেই পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে শীঘ্রই শূন্যপদের তালিকা ঘোষণা করা হবে। খুব সম্ভবত আগামী দু-একদিনের মধ্যে তালিকা প্রকাশিত হবে। সেখানে দাঁড়িয়ে এই আন্দোলনের পিছনে কী উদ্দেশ্যে আছে আমি জানি না। খোদ পর্ষদ সভাপতিও কয়েকদিন আগে এ-কথাই বলেছেন। তবে ওঁরা শূন্যপদ নিয়ে যেটা বলছেন তা ঠিক নয়। কারণ, শূন্যপদের সংখ্যা নির্দিষ্ট করে এখনই বলা সম্ভব নয়। এটা আসে জেলাগুলি থেকে। জেলাগুলির পুরো রিপোর্ট পাওয়ার পরই এটা বলা সম্ভব।” তাই শূন্যপদের সংখ্যা নিয়ে আন্দোলনকারীদের দাবিও তিনি উড়িয়ে দেন।

আরও পড়ুন-ফের আদালতে মুখ পুড়ল কেন্দ্রের, মামলা শোনার এক্তিয়ার নিয়ে দাবি খারিজ হাই কোর্টে

শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমি প্রাথমিকের চাকরি প্রার্থীদের আশ্বস্ত করে বলছি, জেলাস্তরে শূন্যপদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ। চূড়ান্ত তালিকা পেলেই নোটিফিকেশন জারি হবে। তাই এই অবস্থায় দাঁড়িয়ে এখন আর এই জাতীয় আন্দোলনের কোনও মানে হয় না।”

বৃহস্পতিবার দুপুরে রানি রাসমনি রোড থেকে শুরু- এরপর ধর্মতলা পেরিয়ে বিধানসভা চত্বর পর্যন্ত টেট উত্তির্ণদের আন্দোলন। চাকরিপ্রার্থীদের দাবি, আজই নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। না হলে রাজপথ ছাড়া হবে না। বিক্ষোভের জেরে ধর্মতলা-সহ সংলগ্ন রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়। এই আন্দোলনেরই প্রতিক্রিয়া দিলেন শিক্ষামন্ত্রী।

_

_

_

_

_

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...