Friday, June 12, 2026

অশান্ত নেপালে আটকে বাঙালি পর্যটকরা, হেল্পলাইন চালু রাজ্য পুলিশের

Date:

Share post:

প্রতিবেশী রাষ্ট্র নেপালে (Nepal) আটকে পড়া বাঙালি পর্যন্ত সমস্যার কথা মাথায় রেখে এবার হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য পুলিশ (West Bengal Police)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেনপরিস্থিতির দিকে প্রশাসন নজর রাখছে এবং প্রয়োজনের সব ধরনের সাহায্য করার আশ্বাসও দিয়েছেন তিনি। এবার জানা গেল নেপালের এই অশান্ত পরিস্থিতিতে যদি কেউ দার্জিলিং জেলার পানিট্যাংকি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চান তাহলে সে ক্ষেত্রে রাজ্য পুলিশের হেল্পলাইন নম্বরে (Helpline No) তাঁরা যোগাযোগ করতে পারেন।

পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ও ল্যান্ডলাইন নম্বর উল্লেখ করা হয়েছে।
• মোবাইল নম্বর – ৯১৪৭৮৮৯০৭৮ (এই নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে)
• ল্যান্ডলাইন – ০৩৫৪-২২৫২০৫৭
সূত্রের খবর নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র সরকারও। ইতিমধ্যেই প্রতিবেশী দেশের ভারতীয় দূতাবাসে বেশ কিছু আবেদন জমা পড়েছে। মনে করা হচ্ছে বায়ুসেনার সম্ভবত দুটি বিমানকে নেপালে পাঠিয়ে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হতে পারে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...