Saturday, April 11, 2026

ভাষা সন্ত্রাসের বলি আরও এক বাঙালি! শ্রমিক হত্যায় সরব তৃণমূল

Date:

Share post:

বিদ্বেষের রঙ লাগানো হয়েছে বাঙালির ভাষায়। দেশের গো-বলয় থেকে বিজেপি ও তার সহযোগী রাজ্যে বাঙালি দেখলেই চরম ঘৃণা ও হিংসার মধ্যে পড়তে হচ্ছে। এমনকি তার জেরে খুন করতেও দ্বিধা করা হচ্ছে না। ফের সেই হিংসা শিকার বাংলার পরিযায়ী শ্রমিক (migrant labour)। এবার শুধু রাজ্যটি বদলে গিয়ে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)।

বাংলা বলার অপরাধে বিজেপির বন্ধু-রাজ্যে কুপিয়ে খুন করা হল বাংলার শ্রমিককে (migrant labour)। বিশাখাপত্তনমে (Vizag) নিহত শ্রমিক নদিয়ার (Nadia) তেহট্টের বাসিন্দা। নাম রাজু তালুকদার। প্রায় পাঁচ মাস আগে ভাই ও এলাকার কয়েকজনকে নিয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কাজে যান। মোবাইল চুরির অজুহাত দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। ভিনরাজ্যে বাংলার শ্রমিক নিগ্রহে রাজ্য জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়।

আরও পড়ুন: পুলিশ তদন্ত করুক: যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে বিচারের অপেক্ষা বাবা-মা

নদিয়ার রাজুর হত্যায় প্রতিবাদে সরব বাংলার শাসকদল। সোশ্যাল সাইটে ধিক্কার জানিয়ে পোস্ট করা হয়েছে, এটা শুধু একটা অপরাধ নয়, এটি ভাষাসন্ত্রাসের চরমতম রূপ, যা বিজেপি এবং তাদের জোটসঙ্গীরা নিয়মিত উসকে দিচ্ছে। যখন রাজনীতি মানুষকে আলাদা করে দেয়, তখন সেই বঞ্চনাই তাদের ওপর হিংসা চালানোর অজুহাত হয়ে দাঁড়ায়। আটক, দেশছাড়া করা আর কাগজে-কলমে মুছে দেওয়া এগুলোই ছিল প্রথম ধাপ। আজ দিনের আলোয় বাঙালিদের খুন করা হচ্ছে। এটা রাজনীতির নৈতিকতার ভাঙন, যেখান থেকে হিংসার জন্ম হয়। আর যে-ই এটাকে ‘আইন-শৃঙ্খলা’ বলে ঢাকতে চায়, সেও অপরাধে জড়িত। এই রক্তক্ষয় বৃথা যাবে না। বাংলার মানুষ তার জবাব দেবে ভোটবাক্সে এবং জনগণের আদালতে।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...