Saturday, June 20, 2026

পুলিশ তদন্ত করুক: যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে বিচারের অপেক্ষা বাবা-মা

Date:

Share post:

ক্যাম্পাসের ভেতরেই ছাত্রীর মৃতদেহ উদ্ধার। বেশি রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিল থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে ফের একবার প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নিরাপত্তা। সিসিটিভি (CCTV) লাগানো নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। তারই মধ্যে পুলিশের তদন্তে আস্থা রাখছেন মৃতা পড়ুয়ার পরিবার। তাঁদের দাবি, পুলিশই প্রমাণ করুক কিভাবে মৃত্যু হল তাঁদের মেয়ের।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের দেহ উদ্ধার হয় ক্যাম্পাসের ভিতরের ঝিল থেকে। পরিবার ও প্রতিবেশীরা এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁর এভাবে মৃত্যু। কিভাবে ঝিলে তিনি পড়ে গেলেন বা তাঁর দেহ ওই পুকুরে পাওয়া গেল, তা নিয়ে তদন্ত চালাচ্ছে যাদবপুর থানার পুলিশ। বৃহস্পতিবার অনেক রাতে মেয়ের মৃত্যুর খবর পেয়েই যাদবপুর থানায় ছুটে যান তাঁর বাবা, মা। সারারাত তাঁরা সেখানেই ছিলেন।

আরও পড়ুন: গবেষক থেকে পরিযায়ী শ্রমিক: রাজ্যের উদ্যোগে নেপাল থেকে নির্বিঘ্নে ঘরে ফেরা

শুক্রবার মৃতা পড়ুয়ার বাবা জানান, তাঁরা আলাদা করে কোনও অভিযোগ দায়ের করেননি। পুলিশ (Jadavpur Police) তদন্ত করছে। যা করার পুলিশই করবে। কার্যত পুলিশের উপর আস্থা রেখে তিনি জানান, সেই সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। অতএব তাঁর পক্ষে বলা সম্ভব নয় কিভাবে কী হয়েছে। পুলিশ তদন্ত করে গোটা বিষয়টি প্রকাশ্যে আনুক, দাবি মৃতার পরিবারের।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...