Saturday, April 11, 2026

ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে লড়াইয়ের বার্তা, পশ্চিম বর্ধমানের কাছে ৯/৯ চাইলেন অভিষেক

Date:

Share post:

একের পর এক জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার ফের জোড়া বৈঠক করেন তিনি। সকালে প্রথমে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। দ্বিতীয় দফায় কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বকে অভিষেক স্পষ্ট জানিয়েছেন সেখানকার ৯টি বিধানসভাতেই দলকে জেতাতে হবে- সেই চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে দলকে শক্তিশালী করতে হবে। এক ইঞ্চি জমি বিজেপিকে ছাড়া যাবে না। একই সঙ্গে অন্য বৈঠকগুলোর মতো এই দুটি বৈঠকেও ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে প্রচার-সহ ব্লকে ব্লকে-বুথে বুথে মানুষের কাছে যাওয়া, নিবিড় জনসংযোগ করা, তাঁদের সুখ-দুঃখের কথা শোনা- এই নির্দেশগুলিও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই জেলার ক্ষেত্রেও টাউন এবং ব্লক সভাপতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বিধানসভাভিত্তিক এবং অঞ্চল বুথভিত্তিক ব্লকভিত্তিক আলোচনা হয়েছে। সেই অনুযায়ী আগামী দিনে টাউন এবং ব্লক সভাপতি পরিবর্তন এবং পরিমার্জন করবে দল।

Related articles

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...