Friday, June 12, 2026

তপসিয়ায় চাঁদার জুলুম! আক্রান্ত ব্যবসায়ী নিজেই ক্লাবের প্রাক্তন সেক্রেটারি

Date:

Share post:

দুর্গাপুজোর চাঁদার জুলুমের অভিযোগ খাস কলকাতার (Kolkata) তপসিয়ায় (Topsia)। চাঁদার দাবিতে স্থানীয় ব্যবসায়ী অমিত সরকারকে রাস্তায় ফেলে মারার ছবি ছড়িয়ে পড়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও। গোবরা উজ্জ্বল সঙ্ঘের সদস্যদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। পুজোর চাঁদা দিতে দেরি হওয়ার অজুহাতে লোহার রড, বাঁশ দিয়ে প্রায় গোটা পরিবারকেই মারধর করা হয়েছে। তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন অমিত। হামলাকারীরা এলাকায় তৃণমূলের (TMC) সদস্য বলে পরিচিত। আক্রান্ত নিজেই ওই ক্লাবের প্রাক্তন সেক্রেটারি। আতঙ্কে আক্রান্ত পরিবার।

পেশায় ব্যবসায়ী অমিতের অভিযোগ, পুজোর চাঁদা বাবদ ১০ হাজার টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দেওয়াতেই ঝামেলার সূত্রপাত। তিনি জানান, তাঁর দুটি দোকান। একটি সাইকেলের ও একটি বাইকের পার্টসের দোকান রয়েছে। তাঁর দুটি দোকান থেকে লিখিতভাবে ৩ হাজার ও ১ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছিল। পাশপাশি আরও ৬  হাজার টাকা মৌখিকভাবে চাওয়া হয়। আক্রান্ত ব্যবসায়ীর দাবি, ”আগেও এক দফা চাঁদা চাওয়া হয়েছিল। সেইসময় তিনি দেবেন বলেছিলেন। কিন্তু পরে হঠাৎ করেই টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়। সেই টাকা দিতে অস্বীকার করায় এই হামলা।”

অভিযোগ, প্রথমে অমিতের ভাইকে গালিগালাজ করা হয়। চেঁচামেচি শুনতে পেয়ে নীচে দোকানে নেমে আসেন অন্য সদস্যরা। আচমকাই অমিতকে মারতে শুরু করেন চাঁদা চাইতে আসা যুবকরা। গুরুতর জখম হয়েছেন অমিতের স্ত্রী ও বাবা।

তপসিয়া (Topsia) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত। অমিতের অভিযোগ, হামলাকারীরা তৃণমূল (TMC) কর্মী। যে ক্লাবের চাঁদার নিয়ে এই ঘটনা সেখানকার সেক্রেটারি ছিলেন তিনি। কিন্তু পরে ক্লাব থেকে সরে আসেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...