Friday, June 12, 2026

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী! ভিডিও প্রকাশ্যে

Date:

Share post:

ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব (CM Mohan Yadav)। শনিবার সকালে মান্দসৌরে গান্ধী সাগর ফরেস্ট রিট্রিটে এক ইভেন্টে অংশ নেন মোহন যাদব। সেখানে হঠাৎই হট এয়ার বেলুনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই মুখ্যমন্ত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। কর্মসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী বেলুনের ট্রলিতে ওঠার পরি দমকা হাওয়ায় ভারসাম্য হারায় বেলুন। হাওয়ার দাপটেও ঢলে পড়ে নীচের দিকে। সেই মুহূর্তেই আগুন ধরে যায়। ছড়িয়ে পরে আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন ভয়াবহ হলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, ফলে কোনও গুরুতর ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন- নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

জেলাশাসক অদিতি গর্গ জানিয়েছেন, নিরাপত্তায় খামতি ছিল না। বিশেষজ্ঞদের মতে, ভোর ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে বেলুন ওড়ানো নিরাপদ। কারণ তখন বাতাস প্রায় স্থির থাকে। কিন্তু মুখ্যমন্ত্রী (CM Mohan Yadav) বেলুনে ওঠেন যখন, তখন ঘণ্টায় ১৫ থেকে ২০ কিমি বেগে বাতাস বইছিল। সেই কারণেই ঘটে এই ঘটনা।

_

_

_

_

_

_

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...