Friday, June 12, 2026

অবিক্রিত ভারত-পাক ম্যাচের অর্ধেক টিকিট! দাম কমানোর সিদ্ধান্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের

Date:

Share post:

ভারত বনাম পাকিস্তানের (Ind vs Pak) ম্যাচ মানেই হাইভোল্টেজ উন্মাদনা আর টিকিটের হাহাকার। কিন্তু এশিয়া কাপে (Asia Cup 2025) এবছরের বড় ম্যাচের ছবিটা সম্পূর্ণ ভিন্ন। খেলা শুরু হতে আর মাত্র একদিন বাকি, অথচ শনিবার বিকেল পর্যন্ত সূর্য বনাম শাহিনদের লড়াই দেখার টিকিটের অর্ধেকের বেশি অবিক্রিত। মাঠের বাইরের রাজনৈতিক এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রভাব যে এভাবে সরাসরি খেলার মাঠে পড়তে পারে তা কল্পনাতেও আনতে পারেনি আয়োজকরা। তাই এতদিন যেটা ঘটেনি এবার সেটাই হতে চলেছে। পরিস্থিতি বেগতিক বুঝে রবিবাসরীয় এশিয়া কাপের ভারত-পাক ম্যাচের টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, খবর সূত্রের। যদিও সরাসরি এই নিয়ে আয়োজকদের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

অপারেশন সিন্দুর (Opetation Sindoor) পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে টিম ইন্ডিয়ার (India vs Pakistan Cricket Match) যাতে কোনও ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খেলার মাঠেও না দেখা যায়, তা নিশ্চিত করতে বারবার এই ম্যাচ সংগঠিত না করার জন্য বলা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI)। কিন্তু শেষমেষ খেলা হচ্ছে। যদিও উন্মাদনা উৎসাহে যথেষ্ট ভাটা চোখে পড়ার মতো। তারই প্রভাব পড়েছে টিকিট বিক্রির ক্ষেত্রেও। যেখানে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দেশের ম্যাচের টিকিট চার মিনিটে বিক্রি হয়ে গেছিল, সেখানে ওই একই ভেন্যুতে অর্থাৎ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনলাইনে বিক্রির দশ দিন পার হয়ে গেলেও এখনও অনেক আসন খালি। এবার স্ট্যান্ডার্ড টিকিট ৯৯ মার্কিন ডলার এবং প্রিমিয়াম সিট ৪,৫৩৪ ডলারে বিক্রি হয়েছে বটে তবে সংখ্যাটা খুব একটা আশাব্যঞ্জক নয়। বিশ্লেষকরা বলছেন, একদিকে দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি অন্যদিকে টিকিটের চড়া দামের কারণেই এই অবস্থা। মাঠ কি আদৌ ভরবে? দর্শকের মধ্যে নিজের দেশের জন্য চেনা আবেগ কাজ করবে? এইসব প্রশ্ন আপাতত সাইড লাইনে রেখে জোরকদমে অনুশীলনে ব্যস্ত সূর্য- শুভমন-হার্দিকরা।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...