Sunday, March 1, 2026

সোমবার সেনাবাহিনীর কনফারেন্স, রবিবার শহরে পৌঁছলেন নরেন্দ্র মোদি

Date:

Share post:

ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে রবিবারই শহরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অসম থেকে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে বাংলায় আসেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর আগে যতবারই প্রধানমন্ত্রী বাংলায় এসেছেন ততবারই খালি হাতে এসেছেন, এমন অভিযোগ তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে এবার তাঁর যোগদান শুধুমাত্র সেনাবাহিনীর (Indian Army) অনুষ্ঠানেই। বাংলাকে বঞ্চনার স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে, তাই প্রধানমন্ত্রী বাংলার জনগনকে এড়িয়ে যাচ্ছেন, জল্পনা রাজনৈতিক মহলে।

রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ অসম থেকে কলকাতায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোজা চলে যান রাজভবনে (Raj Bhavan)। সেখানেই রাত্রিবাস প্রধানমন্ত্রীর। সেখান থেকেই সোমবার সকালে তিনি ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দেবেন। সোমবার ভারতীয় সেনাবাহিনীর কম্বাইন্ড কামন্ডার্স কনফারেন্স। তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা নাগাদ রাজভবন থেকে ফোর্ট উইলিয়ামে যাবেন তিনি। বেলা দেড়টা পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। সেখান থেকে সোজা চলে যাবেন বিহারে।

আরও পড়ুন: ইলিশ উৎসব: খাদ্যাভ্যাসে চোখ তুলে তাকালে কালো হাত গুঁড়িয়ে যাবে, হুঁশিয়ারি কুণালের

সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে রবিবার শহরে পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি রবিবার বেলাতেই শহরে পৌঁছন। সোমবার সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রীও। শহরে দুদিনের সফরে এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী।

spot_img

Related articles

তৃণমূলের প্রার্থী রাজীব কুমার, কুৎসা বিরোধীদের: সংসদের ওজন বাড়বে, পাল্টা তৃণমূল

রাজ্যসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে গোটা রাজ্য তো বটেই। গোটা দেশে চাপা গুঞ্জন। সঙ্গী দল থেকে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জের, দুবাইয়ে আটকে শুভশ্রী

দুবাইয়ে বেড়াতে গিয়ে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আপাতত হোটেলে নিরাপদেই রয়েছেন তাঁরা, জানিয়েছেন রাজ...

বিশ্বকাপজয়ী রিচার নামেও অ্যাজুডিকেশনের স্ট্যাম্প, কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন, বাংলা তথা দেশের গর্ব। কিন্তু নির্বাচন কমিশনের স্ক্যানারে পাশ করতে পারলেন না রিচা ঘোষ(Richa...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রবিবার দেশ জুড়ে বাতিল ৪৪৪ বিমান!

ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতেই মাসের প্রথম দিনেই কয়েকশো বিমান বাতিলের...