Saturday, April 11, 2026

প্রেমে প্রত্যখ্যান করাতেই বদলা! অনামিকার বাবার বিস্ফোরক অভিযোগ

Date:

Share post:

যাদবপুরের(Jadhavpur) পড়ুয়া অনামিকা মণ্ডলের(Anamika Mandal) বাবার বিস্ফোরক অভিযোগ। স্পষ্ট জানালেন তাঁর মেয়েকে কেউ বা কারা ঝিলের জলে ফেলে দিয়েছিল। কেন ঝিলের জলে ফেলা হয়েছিল? বাবার অভিযোগ তাঁর মেয়েকে কেউ হয়তো প্রেমের প্রস্তাব দিয়েছিল। অনামিকা তা প্রত্যাখ্যান করার কারনেই তাকে ডেকে নিয়ে গিয়ে ঝিলের জলে ফেলে দেওয়া হয়েছিল। অনামিকা সাঁতার জানতো না, তাই ডুবে গিয়েছে।

অনামিকা মণ্ডলের(Anamika Mandal) মৃত্যুর পর ৭২ ঘণ্টা একটিও শব্দও উচ্চারণ করেননি বাবা অর্ণব মণ্ডল(Arnob Mandal)। রবিবার মুখ খুললেন। বললেন কেউ বা কারা ঝিলের পাশে ইউনিয়ন রুমের কাছে ওকে ডেকেছিল সেই কারনেই ও এসেছিল। এরপর কেউ হয়তো ওকে ঠেলে ফেলে দিয়েছিল ঝিলের জলে। একথা বলছি তার কারণ আমি দেখেছি ওর দুই কনুইতে ছড়ে যাওয়ার দাগ। একমাত্র ঠেলে দেওয়ার পর কনুই দিয়ে পড়লেই এই ধরনের কেটে যাওয়ার দাগ তৈরি হয়। অর্ণব বাবুর বক্তব্য যে তিনজন সেসময় ঝিলের কাছে ছিল, তাঁদেরকে জেরা করলেই আসল ঘটনা জানা যাবে। অর্ণব বাবু আরও বলেন, অনামিকার মোবাইল পরীক্ষা করলেই সব ঘটনা পরিস্কার হয়ে যাবে। প্রসঙ্গত পুলিশ অনামিকার মোবাইলটি বাজেয়াপ্ত করে পরীক্ষা করা শুরু করেছে। আরও পড়ুনঃ যাদবপুর ঘটনায় চুপ! নিজের এআই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মগ্ন স্বস্তিকা  

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...