Friday, June 26, 2026

যাদবপুর ঘটনায় চুপ! নিজের এআই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মগ্ন স্বস্তিকা  

Date:

Share post:

ফের ছাত্রী মৃত্যুর ঘটনায় শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এক বছর আগেই যে সকল অভিনেত্রীরা আরজিকর ঘটনা নিয়ে উৎসব বয়কট করে প্রতিবাদে মুখর হয়েছিলেন, তারাই এবারের ছাত্রী মৃত্যুর ঘটনায় দিব্যি চুপ। একটা শব্দও কোন অভিনেত্রী খরচ করলেন না। উল্টে স্বস্তিকা মুখ্যোপাধ্যায়ের মত আরো অনেক নাম নিজের জনপ্রিয়তা বেশ রসিয়ে উপভোগ করছেন সোশ্যাল মিডিয়াতে।

‘প্রতিবাদী’ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করলেন। দেখা যাচ্ছে, ওই ছবিতে বাঁশের কাঠামোয় তৈরি হচ্ছে এক বিশাল দুর্গা মণ্ডপ। কিন্তু চমকটা হল মণ্ডপের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বস্তিকার বিশাল এক মূর্তি! AI দিয়ে তৈরী করা হয়েছে সেই ছবি। স্বস্তিকার এক অনুরাগী AI-এর সাহায্যে তৈরি করেছেন এই এডিটেড ছবি। স্বস্তিকাকে দুর্গা রূপে সাজানো হয়েছে। অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন নিজের ফেসবুকে, রাগ না করে, দিব্যি হাসিমুখে। তাঁর ক্যাপশনে আছে, ‘একজন আমাকে এটা পাঠিয়েছে। হেসে মরে যাচ্ছি তখন থেকে। পুজো আসছে বলে কথা!’ লিখলেন তাঁর প্রিয় লাল-সাদা শাড়িতেই তাঁকে সাজানো হয়েছে, এটা অবশ্যই বাড়তি আনন্দের কারণ।

কিন্তু প্রশ্ন হল তিনি যদি মা দুর্গার রূপে নিজেকে দেখে এতটাই আনন্দ উপভোগ করেন তাহলে আরেক মায়ের কোল খালি হওয়ার সময় চুপ কেন? একটা লাইনও কি যাদবপুরের সেই মৃত ছাত্রীর প্রাপ্য নয়? যাঁর ছবি ‘মাতৃপক্ষ’ জায়গা করে নিয়েছে শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে, তিনিই দুর্গাপুজোর আগে আরেক দুর্গার মৃত্যুতে নীরবতা বজায় রাখাই শ্রেয় মনে করলেন। দুর্গাপুজো শুধু সময়ের অপেক্ষা। শহরের বাতাসে শিউলির গন্ধ, কাশফুলের ছোঁয়া কিন্তু হৃদয়ের গভীরে জমে থাকা যন্ত্রনা ফুটে উঠছে বার বার। আবেগ, স্মৃতি সবকিছুর মাঝেও এ যেন ছন্দপতন।

আরও পড়ুন – প্রয়াত বাংলাদেশের কিংবদন্তি লোকশিল্পী ‘লালনকন্যা’ ফরিদা পারভিন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...