Thursday, June 25, 2026

জয় নিশ্চিত করেই জমা দিচ্ছেন মনোনয়ন, সৌরভের প্যানেলে থাকছেন কারা?

Date:

Share post:

বঙ্গ ক্রিকেট প্রশাসনের ব্যাটন ফের একবার উঠতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয়বার সিএবি সভাপতি হতে চলেছেন মহারাজ। কিন্ত মহারাজের মন্ত্রিসভায় থাকছেন কারা?

রবিবার রাত পর্যন্ত সৌরভের প্যানেল নিয়ে গোপনীয়তা বজায় আছে। তবে সৌরভ মোটামুটি তাঁর প্যানেল বেছে নিয়েছেন। সচিব হচ্ছেন বাবলু কোলে। যুগ্ম সচিব মদন মোহন ঘোষ। সহ সভাপতি অনু দত্ত, কোষাধ্যক্ষ হচ্ছেন সঞ্জয় দাস। শনিবার সন্ধ্যায় সিএববি থেকে বেরোনোর সময় সৌরভ বলেন, আমি সভাপতি পদে লড়ব, এখনও একদিন সময় আছে। ফলে প্যানেল নিয়ে এখনই কিছু বলছি না।

রবিবারই সিএবিতে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেবেন সৌরভ। রবিবার সৌরভ ও তাঁর প্যানেলের সদস্যরা মনোনয়ন জমা দেবেন। বিরোধী পক্ষের কেউই নির্বাচনে দাঁড়াচ্ছেন না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার সিএবি প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ। ১৬ তারিখ পর্যন্ত মনোনয়ন তোলার শেষ দিন। ১৮ তারিখ হবে মনোনয়নগুলি স্কুটিনি। তবে চূড়ান্ত ঘোষণা হবে আগামী ২২শে সেপ্টেম্বর। ঐদিন বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে সিএবির বার্ষিক সাধারণ সভা হবে।

সিএবি’র একাংশের মতে, সচিব পদে যোগ‌্যতা বিচারে বাবলু কোলের চেয়ে অনেক এগিয়ে সঞ্জয়। পূর্বতন প্রশাসনের সময়, তিনি সিএবি’র বিবিধ জটিল কাজ সামলেছেন।

আরও পড়ুন: বাইচুংয়ের উপস্থিতিতে ম্যারাথনে ঢাকে কাঠি, শুরু হয়ে গেল রেজিস্ট্রেশন

২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। জানিয়ে দেওয়া হয়েছে, সেখানে সিএবি-র প্রতিনিধিত্ব করবেন সৌরভই। শুক্রবার সব রাজ্যসংস্থা তাদের প্রতিনিধির নাম বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সিএবি-ও জানিয়ে দিয়েছে সৌরভের নাম। জাতীয় ক্রীড়া আইন যেহেতু এখনও কার্যকর হয়নি, তাই লোধা নিয়মেই নির্বাচন করছে সিএবি।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...