Site Logo

চাকরিহারাদের জমায়েত: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি চেয়ে ভিড়

EBBS Desk·
চাকরিহারাদের জমায়েত: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি চেয়ে ভিড়

সমাজের সব স্তরের সব ধরনের মানুষের সমস্যা শোনার জন্য মুখ্যমন্ত্রী পদে এসেই জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের দ্বিতীয় দিনেই কার্যত চাকরিহারাদের দাবি আছড়ে পড়ল দাবি। একসময় যে স্কুল শিক্ষকদের চাকরির দাবি (jobseekers) নিয়ে আন্দোলন করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই চাকরিহারারা চাকরির দাবি নিয়ে শুভেন্দু অধিকারীরই দ্বারস্থ।

Sponsored

Sranchi In Article

সোমবার বিজেপির সল্টলেক দফতরে গত সপ্তাহের মত এসপ্তাহেও চাকরিপ্রার্থীরা এসেছিলেন মুখ্যমন্ত্রীকে নিজেদের সমস্যার কথা জানাতে। নিয়ম মেনে তাঁরা দেখা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেন। এছাড়াও অসৎ ব্যবসায়ীদের দ্বারা আক্রান্ত ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন। পরিষেবা সংক্রান্ত সমস্যায় জেরবার নাগরিকদের সমস্যার কথাও শোনেন মুখ্যমন্ত্রী।

তবে এই সোমবার বিজেপি দফতরের বাইরে উপস্থিত ছিলেন এসএসসি-তে চাকরিহারা প্রাক্তন শিক্ষকরাও। সেই সময়ে আন্দোলনকারী সুমন বিশ্বাসের নেতৃত্বে তাঁরা রীতিমত ব্যানার হাতে নিয়ে বিজেপি দফতরের (BJP party office) বাইরে জমায়েত করেন। তাঁরা তাঁদের চাকরি ফিরে পাওয়ার দাবি জানান। এই সুমন বিশ্বাস এক সময় আন্দোলন চালানোর সময়ে সমর্থন পেয়েছিলেন শুভেন্দু অধিকারীর। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে (Supreme Court verdict) ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার পরে চাকরিহারা সুমন বিশ্বাসও। তাঁকে তার পর থেকে যদিও শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা যায়নি।

আরও পড়ুন : জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

এবারে একবারে সরাসরি বিজেপি দফতরের (BJP party office) বাইরে ব্যানার নিয়ে চাকরির দাবি (jobseekers) জানান তাঁরা। তবে শুধু তাঁরাই নন। সোমবার বিজেপি সদর দফতরের বাইরে এরকম অন্তত ১৫টি সংগঠন ভিড় করে। সবকটিই চাকরিহারা সংগঠন। তাঁদের কয়েকজন প্রতিনিধির সঙ্গেও এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে চাকরি ফিরিয়ে দেওয়ার কোনও আশ্বাস তিনি দিয়েছেন বলেও জানা যায়নি।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →