Tuesday, June 16, 2026

আচমকা অভিষেকের ‘শান্তিনিকেতন’-এ পুলিশের টিম, নিয়ে গেল মনিটর!

Date:

Share post:

কলকাতা পুরসভার নোটিশের মধ্যেই আবার আচমকা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতন-এ কলকাতা পুলিশের টিম।  সোমবার দুপুরে হঠাৎই দেখা যায়, কলকাতা পুলিশের কয়েকজন ইউনিফর্মে ও কয়েকজন সাধারণ পোশাকে শান্তিনিকেতন-এ ঢোকেন। কিছুক্ষণ পরে একটি মনিটর (Monitor) এবং কিছু জিনিস ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে যান। এবিষয় সংবাদ মাধ্যমের সামনে কিছুই জানাতে চাননি পুলিশ আধিকারিকরা (Police Officer)।

এ দিন দুপুরে কলকাতা পুলিশ (Kolkata Police) লেখা একটি গাড়িতে চারজন আধিকারিক হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে পৌঁছন৷ হঠাৎ কেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়িতে কেন পুলিশ? এই নিয়েই যখন জল্পনা, তখন পুলিশ সূত্রে খবর, ডিরেক্টর অফ সিকিউরিটি পক্ষ থেকে একটি দল অভিষেকের বাড়িতে গিয়েছিল৷ কলকাতা পুলিশের তরফে নিরাপত্তার কারণে অভিষেকের (Abhishek Banerjee) বাড়িতে সিসি ক্যামেরা-সহ মনিটর লাগিয়েছিল পুলিশ। অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়ার পরে এবার মনিটর নিয়ে চলে যান পুলিশকর্মীরা। যদিও কেন তাঁরা অভিষেকের বাড়িতে গেলেন, সে বিষয়ে কোনও প্রশ্নের উত্তর দেননি আধিকারিকরা৷ অবশ্য ওই চার আধিকারিক একটি এলইডি স্ক্রিন নিয়ে অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যান৷

ফল ঘোষণার দিন দুদিনের মধ্যেই অভিষেকের বাড়ির সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়। সরানো হয় গার্ডরেল। বাড়ির ভিতর থেকে বার করে আনা হয় স্ক্যানার। ডিরেক্টর অফ সিকিউরিটি-র তরফে অভিষেকের বাড়িতে নিরাপত্তার জন‍্য স্ক্যানার-সহ বিভিন্ন সামগ্রীও খুলে নিয়ে যাওয়া হয়েছিল।

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...