Tuesday, June 16, 2026

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

Date:

Share post:

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং (Darjeeling) জেলার শৈলশহর কার্শিয়াঙে (Kurseong) প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। শুভেন্দুর এই কর্মসূচির মাঝে পাহাড়ের কোনও একটি জনকল্যাণ শিবির পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। যদিও এই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি নবান্ন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে পাহাড়বাসীর প্রত্যাশার পারদ বাড়ছে, নিরাপত্তা ঘিরে সতর্ক প্রশাসন। সম্ভবত আজ রাতেই কলকাতা ফিরবেন শুভেন্দু (Suvendu Adhikari)।

উত্তরবঙ্গের চা বাগানের সমস্যা সমাধান থেকে শুরু করে পর্যটন পরিকাঠামো উন্নয়ন নিয়ে বাংলার নতুন সরকার কী ভাবছে তা জানতে চায় পাহাড়বাসী। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বাজেট অধিবেশনের আগে এই সফরে বড় কোনও প্রকল্পের ঘোষণা করে চমক দিতে পারেন মুখ্যমন্ত্রী (CM of West Bengal)।

একনজরে দেখে নেওয়া যাক সম্ভাব্য সফরসূচি:-

  • • কলকাতা থেকে বিশেষ বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন শুভেন্দু।
  • • বাগডোগরা বিমানবন্দর থেকে কার্শিয়াং শহরের চাঁদমারি গ্রাউন্ড হেলিপ্যাডে গিয়ে নামবে মুখ্যমন্ত্রীর কপ্টার।
  • • চাঁদমারি হেলিপ্যাড থেকে সড়কপথে তাঁর কনভয় রওনা দেবে গোয়েথালস মেমোরিয়াল স্কুলের দিকে।
  • • সেখানে পৌঁছে রাজ্য সরকারের জনসংযোগ কর্মসূচি ‘জনকল্যাণ শিবির’ পরিদর্শন করতে পারেন। পাশাপাশি সরকারি অনুষ্ঠানে সশরীরে অংশ নেওয়ার কথাও রয়েছে।
  • • এরপর সড়কপথেই পৌঁছবেন মন্টেভিয়ট গ্রাউন্ডে। মূলত এখানেই প্রশাসনিক এবং দলীয় স্তরের মূল বৈঠকটি হবে।
  • • বৈঠক শেষ হওয়ার পর মন্টেভিয়ট গ্রাউন্ড থেকে সড়কপথে ফের চাঁদমারি হেলিপ্যাডে ফিরে সেখান থেকে হেলিকপ্টারে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রাতের দিকে তাঁর কলকাতা ফেরার কথা রয়েছে।

 

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...