Tuesday, June 16, 2026

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই লালগোলার হোল্ডিং সেন্টারে ৩ ‘অনুপ্রবেশকারী’

Date:

Share post:

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট- কয়েকদিন আগেই অনুপ্রবেশকারীদের তাড়াতে আগেই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মর্ম দুই আগেই জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে সরকার। সোমবার লালগোলার (Lalgola) হোল্ডিং সেন্টার (Holding Centre) পদ্মাভবনে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রাখা হল। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো, প্রথমে তাঁদের বিএসএফের (BSF) হাতে তুলে দেওয়া হবে। তারপর বাংলাদেশে পুশব্যাক।

বাংলায় বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে প্রচার করে বিজেপি (BJP)। রাজ্যে ক্ষমতা দখলের পরেই ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’-এর (Detect-Delete-Deport) নির্দেশ দিয়েছেন শুভেন্দু। সেই মতোই কাজ শুরু করল রাজ্য সরকার। ২৩ মে জারি হওয়ায় সরকারি নির্দেশ অনুযায়ী, প্রত্যেক জেলায় হোল্ডিং সেন্টার তৈরির কাজ শুরু করতে হবে। আর তার ৪৮ ঘণ্টার মধ্যেই লালগোলার পদ্মাভবনের তিনতলার হোল্ডিং সেন্টারে ৩ বাংলাদেশিকে রাখা হয়েছে।

হোল্ডিং সেন্টারগুলিতে (Holding Centre) তিন ধরনের লোকদের রাখার কথা সরকারি নির্দেশিকা বলা হয়েছে।

  • প্রথমত, সীমান্ত পেরনো অনুপ্রবেশকারীকে ধরা মাত্র পুলিশ তাঁদের পাঠাবে হোল্ডিং সেন্টারে।
  • দ্বিতীয়ত, যারা জেলবন্দি, তাঁদের আর আদালতে পেশ না করে হোল্ডিং সেন্টারে রাখা হবে।
  • তৃতীয়ত, সাজার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও আইনি জটিলতায় যে বাংলাদেশিদের প্রত্যার্পণ করা যায়নি, তাঁদেরও হোল্ডিং সেন্টারে রাখা হবে। 

    সূত্রের খবর, লালগোলার হোল্ডিং সেন্টারে যে ৩ জন পুরুষকে রাখা হয়েছে, তাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...