Friday, June 26, 2026

প্রয়াত বাংলাদেশের কিংবদন্তি লোকশিল্পী ‘লালনকন্যা’ ফরিদা পারভিন

Date:

Share post:

প্রয়াত বাংলাদেশের লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন। শনিবার রাত ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। গত বুধবার থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছিল শিল্পীকে। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে এদিন না ফেরার দেশে পাড়ি দেন তিনি।

বাংলার গানে প্রাণ সঞ্চার করেছিলেন ফরিদা পারভিন। বাউল সম্রাট লালনের অসংখ্য গান তাঁর কণ্ঠে নতুনভাবে ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। তাঁর গাওয়া— “খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়”— আজও মানুষের মনে অমলিন। সেই গানই যেন আজ প্রতিধ্বনিত করছে ভক্তদের হৃদয়ে, শিল্পীর শূন্যতাকে আরও প্রকট করে।

পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে সংগীতজীবনে এক অনন্য আসন গড়ে তুলেছিলেন ফরিদা পারভিন। দেশ-বিদেশের অগণিত মঞ্চে গান শুনিয়ে দর্শক-শ্রোতার মন জয় করেছেন তিনি। আজীবন সাধনায় তিনি প্রমাণ করেছিলেন, লোকগানের কোনও সীমানা নেই— তার ভাষা সার্বজনীন।

আরও পড়ুন – পটচিত্রে নির্ভয়া কাণ্ড! গানে গানে প্রতিবাদ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ‘পুজোর মেলা’-য় 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...