Friday, June 26, 2026

পটচিত্রে নির্ভয়া কাণ্ড! গানে গানে প্রতিবাদ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ‘পুজোর মেলা’-য় 

Date:

Share post:

রঙ, তুলির টান আর সুরে-তালে মিলে যেন প্রতিবাদের ভাষা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিএনসিসিআইয়ের উদ্যোগে আয়োজিত ‘পুজোর মেলা’-য় এ বার নজর কাড়ল পটচিত্রে নির্ভয়া কাণ্ডের উপস্থাপনা। পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্র গ্রাম থেকে আসা শিল্পী জবা চিত্রকর তাঁর স্টলে এঁকেছেন দিল্লির নির্ভয়া কাণ্ডের করুণ কাহিনি। আর সেই ছবির বর্ণনা গানে গানে শুনিয়ে শিহরিত করলেন দর্শকদের।

জবা জানান, এর আগেও সমসাময়িক নানা ঘটনা নিয়ে তিনি পটচিত্র এঁকেছেন। নির্ভয়াকাণ্ডও সেই ধারারই অংশ। স্বামী মন্টু চিত্রকর লিখেছেন গান, আর জবা নিজেই আঁকায় ও সুরে তুলে ধরেছেন সেই নৃশংসতা। তাঁর কণ্ঠে ভেসে আসে — “শোনো শোনো সর্বজন, শোনো দিয়া মন… মেয়েদের ওপর অত্যাচার চলছে এখনও… এই অপমান সইতে পারছি না।” দর্শকদের অনেকে জানান, ছবির দিকে তাকালে গায়ে কাঁটা দিয়ে উঠছিল।

শুধু নির্ভয়াই নয়, পটচিত্রে ধরা পড়েছে মাছের বিয়ে, রামায়ণ, বৃক্ষরোপণ, চণ্ডীমঙ্গল, করোনা সংক্রমণ, সুনামি, এমনকি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার মতো নানা ঘটনা। তবে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে নির্ভয়াকে কেন্দ্র করে আঁকা ছবিগুলি।

জবা বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের এগিয়ে দিয়েছেন, শিল্পীদের কথাও ভেবেছেন। তাঁর জন্যই আজ আমরা বিভিন্ন মেলায় নিজেদের শিল্প তুলে ধরতে পারছি।”

পিংলার পটচিত্র গ্রামে এখনো ১৬০টিরও বেশি পরিবার এই শিল্পে যুক্ত। তাঁদের হাতে তৈরি ছবি ও সামগ্রী দেশ-বিদেশে সমাদৃত। জিআই ট্যাগ পাওয়া এই শিল্প পৌঁছে গিয়েছে প্যারিস, লন্ডনেও। পটচিত্র আঁকা হয় আর্টপেপার, ব্রাউনপেপারের পাশাপাশি শাড়ি, ওড়না, পাঞ্জাবি, কুর্তি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসেও।

আজ রবিবার ‘পুজোর মেলা’-র শেষ দিন। তবে তার আগে জবার স্টলে নির্ভয়া কাণ্ডের ছবিতে ভিড় জমেছে দর্শকদের। ছবি আর গানে প্রতিবাদের এমন এক অভিনব রূপ দেখে আবেগাপ্লুত অনেকেই।

আরও পড়ুন – কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন রীতা দাসকে ক্লিনচিট হাই কোর্টের 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...