Friday, June 12, 2026

মনঃসংযোগ ধরে রাখাই চ্যালেঞ্জ, কেমন হবে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ?

Date:

Share post:

ভারত পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ মানেই সম্মানের লড়াই। কিন্ত এবার এশিয়া কাপে (Asia Cup) মেগা ম্যাচে উন্মাদনার পারদ কম। তবে দুবাইয়ের আবহাওয়া বেশ গরম। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে তখন তাপমাত্রা মোটামুটি ৩৩-৩৫-এর মধ্যে ঘোরাফেরা করতে চলেছে। কখনও কখনও সেটা ৪০ ছুঁতে পারে। সঙ্গে আর্দ্রতাও থাকবে।

পহেলগাঁও-র জঙ্গি হামলার ঘটনার পর প্রথমবার ক্রিকেট মাঠে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। মাঠেও তার প্রভাব পড়েছে। শনিবার পর্যন্ত দু’দলই দু’দলকে এড়িয়ে চলেছে। এক মাঠে এক সঙ্গে অনুশীলন করলেও সাধারণ সৌজন্য বিনিময় করেননি দু’দলের ক্রিকেটারদের।

তবে মাঠের বাইরে রাজনৈতিক উত্তেজনার পারদ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মনসংযোগ ধরেই রাখাই বড় চ্যালেঞ্জ ভারতীয় দলের ক্রিকেটারদের।

ভারতীয় দলের সহকারী কোচ রয়ান টেন দুশখতে বলেছেন, ‘‘এটা প্রচণ্ড সংবেদনশীল একটা ইস্যু। ক্রিকেটাররা যথেষ্ট আবেগপ্রবণ। ওরা দেশবাসীর আবেগ বোঝে। এটা নিয়ে ড্রেসিংরুমে আলোচনা হয়েছে। ক্রিকেটারেরা দেশের হয়ে আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাবে। পরিস্থিতি বিবেচনা করে ওরা যতটা সম্ভব পেশাদার এবং খেলার প্রতি মনোযোগী থাকার চেষ্টা করবে।’’

আরও পড়ুন: রক্ত আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে? ভারত-পাক ম্যাচ নিয়ে শাহকে নিশানা মহুয়ার

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ-অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...