Wednesday, June 24, 2026

SSC-র দ্বিতীয় দফার পরীক্ষাতেও একই রকম সন্তোষ প্রকাশ বাংলা ও ভিনরাজ্যের চাকরিপ্রার্থীদের

Date:

Share post:

এসএসসি-র প্রথম দফার পরীক্ষার শেষে ভালো পরীক্ষার দাবি জানিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। দ্বিতীয় দফাতেও তার কোনও ফারাক হল না। পরীক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সন্তোষ প্রকাশ পরীক্ষার্থীদের। রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করলেন ভিন রাজ্যের চাকরিপ্রার্থীরাও। বাংলায় চাকরির সুযোগ পেতে বাংলার চাকরিপ্রার্থীদের পাশাপাশি দ্বিতীয় দফাতেও বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে আসা চাকরিপ্রার্থীরা আশাবাদী নিয়োগের বিষয়ে।

রবিবার রাজ্যের ৪৭৮ কেন্দ্রের নির্বিঘ্নে সম্পন্ন হল এসএসসি পরীক্ষার দ্বিতীয় দফার পরীক্ষা। একাদশ দ্বাদশের পরীক্ষার প্রশ্নপত্র যথাযথ হয়েছে বলেই মত পরীক্ষার্থীদের। এর আগে রবিবার নবম-দশম পরীক্ষায় প্রশ্ন পত্র খুব সোজা হওয়ার দাবি করেছিলেন চাকরিপ্রার্থীরা। প্রশ্ন সোজা হলে সকলেরই চাকরির ক্ষেত্রে নিজেদের অবস্থান নির্ণয় সমস্যা হতে পারে, এমন উল্লেখ করেছিলেন অনেক পরীক্ষার্থী। তবে এই একাদশ-দ্বাদশের পরীক্ষায় তেমন কথা কেউ জানালেন না।

আরও পড়ুন: নির্বিঘ্নে শুরু দ্বিতীয় দফার এসএসসি পরীক্ষা 

চাকরিপ্রার্থীরা জানান, পরীক্ষার প্রস্তুতি থাকলে সফল হওয়ার এই প্রশ্নে সম্ভব। সেই সঙ্গে এর আগে ২০১৬ সালে পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা জানান এবারের প্রশ্নপত্র যথেষ্ট ভালো। বাংলার পরীক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষার গোটা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ ভিন রাজ্যের পরীক্ষার্থীদের।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...