Wednesday, June 24, 2026

আরজি করের ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার প্রেমিক!

Date:

Share post:

কলকাতার আরজি কর হাসপাতালের (RG Kar Medical College and hospital) চতুর্থ বর্ষের অনিন্দিতা সোরেনের (Anindita Soren) মৃত্যুর ঘটনায় মালদহ থেকে প্রেমিক উজ্জ্বল সোরেনকে (Ujjwal Soren) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর খবর মিলতেই তাঁর পরিবারের তরফে প্রেমিকের দিকে আঙ্গুল তোলা হয়। মৃতার মায়ের দাবি, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই উজ্জ্বলকে বিয়ের জন্য বলেছিলেন অনিন্দিতা আর সেখান থেকে দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। এরপরে বিষ খাইয়ে তাঁদের মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে পরিবার। তদন্ত নেমে শনিবার রাতেই উজ্জলকে গ্রেফতার করল পুলিশ।

পরিবার সূত্রে খবর, আরজি করের পাঠরতার সঙ্গে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পুরুলিয়ার বাসিন্দা উজ্জ্বলের আলাপ হয়। বন্ধুত্ব ধীরে ধীরে গড়ায় প্রেমের দিকে। সোমবার কলকাতায় ফেরার কথা বলে বাড়ি থেকে বের হন তরুণী। এরপর উজ্জ্বলের ফোন পান অনিন্দিতার বাবা-মা। যুগলের মধ্যে যে সমস্যা চলছিল সে কথা জানিয়েছেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরাও। সেখান থেকেই কি মর্মান্তিক পরিণতি? জট কাটছে না।ছাত্রীর অন্তঃসত্ত্বার তত্ত্ব নিয়ে রবিবার সকাল থেকে অভিযুক্তকে জেরা করছেন তদন্তকারীরা।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...