Saturday, April 11, 2026

বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কিষাণ-খেতমজুর সংগঠন 

Date:

Share post:

রাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। রবিবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অবস্থান-বিক্ষোভে অংশ নিল তৃণমূল কংগ্রেস কিষাণ ও খেতমজুর সংগঠন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এদিনের মঞ্চ থেকেই ‘ভাষা আন্দোলনের’ ডাক দিল দল।

ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে এদিন গর্জে ওঠেন সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসু। তাঁর অভিযোগ, “বিজেপি বাংলাভাষীদের উপর সন্ত্রাস চালাচ্ছে। বাংলায় ভোটে হেরে গিয়ে ষড়যন্ত্র করছে, বিদ্বেষ ছড়াচ্ছে। বাংলায় কথা বললেই শ্রমিকদের মারধর করা হচ্ছে, থানায় আটকে রাখা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বাংলাকে যাঁরা অপমান করছেন, বাংলা ভাষাকে যাঁরা অপমান করছেন, তাঁরা বাংলার শক্তি জানেন না। বাংলার উপর আক্রমণ নেমে এলে বাংলা ছেড়ে কথা বলবে না। বাংলার জবাব বাংলা দেবে।”

অবস্থান মঞ্চে এদিন পূর্ণেন্দু বসুর পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, মন্ত্রী তাজমুল হোসেন, শ্রীকান্ত মাহাতো, তাজ মহম্মদ, উত্তম প্রধান, সেলিম নস্কর-সহ জেলা নেতৃত্ব এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। তৃণমূল নেতৃত্বের বার্তা স্পষ্ট— বাংলাভাষা ও বাঙালির উপর আক্রমণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন – ভোটমুখী অসমে উদার মোদি: ঘোষণা ১৮ হাজার কোটির প্রকল্প

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...