Friday, June 12, 2026

ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জয়, চ্যাম্পিয়ন হওয়ার পথে এগোচ্ছে ইস্টবেঙ্গল

Date:

Share post:

কলকাতা লিগে সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গল (East Bengal) ৩-১ গোলে হারাল ডায়মন্ড হারবার এফসিকে (DHFC)।দারুণ লড়াই করেও জয় হাতছাড়া হলো ডায়মন্ড হারবারের। এই ম্যাচ জিতে লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ইস্টবেঙ্গল।

শেষ ম্যাচে কার্ড সমস্যার কারণে খেলতে পারেননি সায়ন বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ মজুমদার। এই দুই ফুটবলারই  এদিন প্রথম একাদশে ছিলেন।  ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ডায়মন্ড হারবার। ১৫ সেকেন্ডের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন নির্ভরযোগ্য ডিফেন্ডার রুহুল কুদ্দুস। ইস্টবেঙ্গলকে ২৩ মিনিটে এগিয়ে দেন ডেভিড। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে সাজঘরে ফেরে লাল হলুদ।

দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণের করতে থাকে ডায়মন্ড হারবার। জবি জাস্টিনের একটি শট বাঁচান দেবজিৎ। ৭২ মিনিটে পবনের গোলে সমতায় ফেরে ডায়মন্ড হারবার।ফ্রি-কিকে দারুণ হেড দিয়ে গোল করেন সাইরুয়াতকিমা। ৭৫ মিনিটে ফের লাল-হলুদকে লিড এনে দেন জেসন টিকে। এরপর ম্যাচের সংযোজিত সময়ে নিজের দ্বিতীয় গোলটি করে ডায়মন্ড হারবারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জেসন টিকে।

আরও পড়ুন: জীবনে বিয়েটাই বড় ভুল, আক্ষেপ শামির

কলকাতা লিগে চলতি মরশুমে পঞ্চম গোলটি করে ফেললেন জেসিন ৷ ম্যাচের শেষ লগ্নে ডায়মন্ড হারবার এফসি’র সহকারি কোচকে লাল কার্ড দেখান রেফারি। পর পর দুই ম্যাচ জিতে কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগোচ্ছে ইস্টবেঙ্গল

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...