Friday, June 12, 2026

“সিএবিতে বিরোধী নেই”, সভাপতি পদ নিশ্চিত করেই বড় বার্তা দিলেন সৌরভ

Date:

Share post:

৬ বছর পর বঙ্গ ক্রিকেটের মসনদে ফেরা নিশ্চিত হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। ৩ বছর পর ফিরতে চলেছেন ক্রিকেটের প্রশাসনিক পদে। রবিবার সিএবি(CAB) সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিলেন সৌরভ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ ক্রিকেটে দ্বিতীয় ইনিংস সূচনা করতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

 

রবিবার ছিল সিএবি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বেলাশেষ সৌরভ গঙ্গোপাধ্যায় সহ তার প্যানেলের সদস্যরা সিএবিতে মনোনয়ন জমা দেন। ভোট ছাড়াই সিএবিতে ক্ষমতায় আসতে চলেছে সৌরভের কমিটি। আগামী ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা, তারপরই সরকারিভাবে দায়িত্ব নেবেন মহারাজ।

 

সিএবির নতুন কমিটিতে সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব পদে আসছেন বাবলু কোলে।কোষাধ্যক্ষ হচ্ছেন সঞ্জয় দাস, যুগ্মসচিব হচ্ছেন মদনমোহন ঘোষ।সহ সভাপতি পদে আসছেন নিশীথরঞ্জন(অনু) দত্ত।বিরোধীদের পক্ষে সৌরভের বিরুদ্ধে কেউ প্রার্থী না হওয়ায় সভাপতি পদে নির্বাচনের প্রয়োজন নেই। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ।

 

দায়িত্ব নেওয়ার আগেই সৌরভ কিন্তু সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন  মহারাজের কথায়, “আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা থাকে। সেগুলো মেটাতে হবে। আর ক্রিকেটের ক্ষেত্রে আমি তো আর নেমে খেলব না। সেটা ক্রিকেটারদেরই করতে হবে। বাংলার ক্রিকেট নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে। মাঝে কোভিডের জন্য অনেক কিছু আটকে পড়েছিল। দেখতে হবে, আর কী কী ভাবে উন্নতি করা যায়।”

সভাপতি পদে ফেরার আগে মহারাজ বলে দিলেন, সিএবিতে কোনও বিরোধী নেই, তবে নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। দেড় বছর ধরে নির্বাচনের জন্য লড়েছি। বিভিন্ন জেলায় ছুটে গেছি।

ইডেনে সৌরভ বলেন, “আমি নির্বাচনের জন্য তৈরি ছিলাম। গত দেড় বছর ধরে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া বিভিন্ন জায়গায় গাড়িতে চার-সাড়ে চার ঘণ্টা যাতায়াত করে সবার সঙ্গে সম্পর্ক ভাল রেখেছি। কিন্তু নির্বাচন হচ্ছে না, কী আর করা যাবে।” সৌরভ গঙ্গোপাধ্যায় আরও বলেন, আমরা শুধু ক্রিকেটারদের সাহায্য করতে পারি।  খেলতে প্লেয়ারদেরই হবে। আমার অনেক পরিকল্পনা আছে ।

আরও পড়ুন :ডায়মন্ড হারবারের বিরুদ্ধে জয়, চ্যাম্পিয়ন হওয়ার পথে এগোচ্ছে ইস্টবেঙ্গল

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি’র সভাপতি ছিলেন সৌরভ। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন। যে পদে তিনি ২০২২ পর্যন্ত ছিলেন। এবার ফের বঙ্গক্রিকেটের প্রশাসনিক পদে ফিরতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

 

 

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...